এই ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে রায় নয়: রাজনাথ সিং
নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি৷ কিন্তু ট্রেন্ড বলছে কংগ্রেস শিবিরের পাল্লাই ভারি৷ চিন্তায় গেরুয়া শিবির৷ লোকসভা ভোটের আগে এই পাঁচ রাজ্যের ভোটকে সেমিফাইনাল ম্যাচ বলা হচ্ছিল৷ সেই সেমিফাইনাল ম্যাচে ভরাডুবি হতে চলেছে বিজেপির৷ প্রশ্ন উঠছে সাড়ে চার বছরে শেষ মোদী ম্যাজিক শেষ? এই ফলাফল কি মোদী সরকারের বিরুদ্ধে রায়? স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর দাবি, এই ফলাফল মোদী সরকারের কাজের প্রতিফলন নয়৷
মঙ্গলবার থেকে সংসদে শুরু হল শীতকালীন অধিবেশন৷ এদিন সংসদ ভবনের বাইরে রাজনাথ সিংকে ঘিরে ধরেন সাংবাদিকরা৷ পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হয়৷ রাজনাথ সিং জানান, যারা জিতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা৷ এরপরই প্রশ্ন করা হয় এই ফলাফল কি মোদী সরকারের বিরুদ্ধে রায়? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সেটা মনে করেন না৷

মোদীকে হঠাতে জোটবদ্ধ হয়েছে বিরোধীরা৷ বিজেপির এমন ফলাফলের জন্য অবিজেপি বিরোধীদের জোট দায়ী? রাজনাথ সিংয়ের তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া, মহাজোট তেলেঙ্গানায় কিন্তু ব্যর্থ হয়েছে৷
পদ্মের দখলে থাকা একাধিক রাজ্য আসতে চলেছে পাপ্পুর দখলে। জনমত সমীক্ষার পর ভোট গণনাতে সেই ছবিই উঠে আসছে৷ তাই মঙ্গলবার সকাল থেকেই সাজো সাজো রব কংগ্রেসের জাতীয় সদর দফতরে। নয়াদিল্লির ২৪ নম্বর আকবর রোডে ভিড় জমতে শুরু করেছে দলের কর্মী-সমর্থকদের৷
The post এই ফলাফল মোদী সরকারের বিরুদ্ধে রায় নয়: রাজনাথ সিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EqobUO
via IFTTT
Comments
Post a Comment