পশ্চিমবঙ্গের কাশ্মীর হওয়া আটকাতে মুখ্যমন্ত্রীর দরবারে হিন্দু সংহতি
স্টাফ রিপোর্টার, কলকাতা: পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে৷ হিন্দুরা সংখ্যাগরিষ্টতা হারাতে চলেছে তাই রাজ্যজুড়ে কর্মসূচী নিয়েছে হিন্দু সংহতি৷ উলুবেড়িয়া, ক্যানিং, বনগাঁ সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে এসডিও অফিসে তিনদফা দাবি নিয়ে গনডেপুটেশনের আয়োজন করেছে হিন্দু সংগঠনটি৷
হিন্দু সংহতির সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, ‘‘পশ্চিমবাংলায় জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়ে গেছে৷ অতীতে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হওয়ার ভারত ভাগ হয়েছিল৷ ভারতের যে অংশগুলিতে মুসলিম জনসংখ্যা বেড়ে গিয়েছিল সেগুলি দেশ থেকে বিচ্ছিন্ন হয়েগিয়েছিল৷ আজও আমরা দেখতে পাচ্ছি যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেখানেই পাকিস্তানের সমর্থণে স্লোগান উঠছে৷ ওরা সংখ্যায় বাড়লে পশ্চিমবঙ্গের অবস্থাও কাশ্মীরের মতো হবে৷’’ 
তিনি আরও বলেন, ‘‘দেশভাগের সময় প্রায় ১৯ শতাংশ মুসলিম ছিল ভারতে৷ এখন সংখ্যাটা তিরিশ শতাংশ৷ সীমান্ত অঞ্চলের প্রায় ৪০ শতাংশ ব্লক এখন মুসলিম অধ্যুসিত৷ তিনটি জেলাতে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ৷ এই যে সবার অলক্ষ্যে রাজ্যের জনসংখ্যার ভারসাম্য বদলাতে শুরু করেছে এর পেছনে রয়েছে মুসলিমদের অনিয়ন্ত্রিত জন্মহার এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ৷ এইগুলি আটকানোর জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে তিনদফা দাবি জানিয়েছি৷’’
কী সেই তিনদফা দাবি? হিন্দু সংহতির পক্ষ থেকে জানানো হয়েছে, ১- বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করতে হবে৷ ২- সকলের জন্য জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করতে হবে৷ ৩- অবৈধ অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে৷ প্রথমটি ছাড়া বাকি দুটি দাবি বঙ্গ বিজেপিও অনেকদিন থেকে করে আসছে৷
হিন্দু সংগঠনটির তরফে জানানো হয়েছে ১৪ই ডিসেম্বর বনগাঁ বাটার মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত মিছিল করে গিয়ে হিন্দু সংহতির কর্মীরা তাদের তিন দফা দাবির লিখিত কপি এসডিওর হাতে তুলে দিয়েছেন৷ এসডিওর মারফৎ-ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের দাবি তুলে ধরতে চেয়েছে হিন্দু সংগঠনটি৷ বনগাঁ ছাড়াও ক্যানিং এবং উলুবেড়িয়াতেও একইভাবে এসডিওদের কাছে নিজেদের তিনদফা দাবির লিখিত কপি জমা করেছে হিন্দু সংহতি৷ এছাড়াও আগামী দিনেও রাজ্যের বিভিন্ন জায়গাতে তিনদফা দাবি নিয়ে এসডিওদের কাছে ডেপুটেশন দেওয়ার কথা জানিয়েছে হিন্দু সংগঠনটি৷
The post পশ্চিমবঙ্গের কাশ্মীর হওয়া আটকাতে মুখ্যমন্ত্রীর দরবারে হিন্দু সংহতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2A8EKAT
via IFTTT
Comments
Post a Comment