শ্রমিকরা আটকে পড়ার ১৫ দিন পর রওনা হল বায়ুসেনা বিমান

শিলং: ১৫ দিন ধরে খনিতে আটকে শ্রমিকরা। দিন-রাত উদ্ধারকাজ চালিয়েও এখনও পর্যন্ত কোনও লাভ হয়নি। ১৫ দিন অবশেষে নামাতে হল বায়ুসেনা বিমান।

মেগালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের খনিতে আটকে রয়েছে ওই শ্রমিকরা। তাদের উদ্ধারের জন্য মেঘালয়ের দিকে রওনা হল বায়ুসেনার C-130J সুপার হারকিউলিস বিমান।

এনডিআরএফের অনুরোধেই রওনা হয়েছে ওই বায়ুসেনা বিমা। গুয়াহাটি থেকে নিয়ে যাওয়া হয়েছে হাই পাওয়ার পাম্প। সেটা নিয়েই শুক্রবার ওড়িশা থেকে উড়ে গিয়েছে বায়ুসেনার বিমান। ওই বিমানে এদিন ছিলেন এনডিআরএফ কর্মীরা। বায়ুসেনার ওই বিমান গুয়াহাটিতে নামে প্রথমে। সেখান থেকেই নিয়ে যাওয়া হয় পাম্প। ওই পাম্প নাহলে ৭০ ফুট নিচ থেকে জল তোলা প্রায় অসম্ভব।

গত ১২ ডিসেম্বর রাতে মেঘালয়ের ওই বেআইনি কয়লা খনির ভেতরে জল ঢুকে যাওয়ায় ৩৫০ ফুট গভীরে আটকে পড়েন ১৫ শ্রমিক৷ খবর পাওয়ার পরই উদ্ধারে নেমে পড়ে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধারকার্য বারবার ব্যাহত হয় প্রথমিদিকে৷ প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে বন্ধও রাখতে হয় উদ্ধারকাজ৷ এরপর ফের উদ্ধারের কাজে হাত লাগায় বিপর্যয় বাহিনী৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত৷ তাদের সাহায্য করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা টিম ও দমকল৷ রয়েছে পুলিশও৷

কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে টুইটম্বুর হয়ে যায় লাইটেন নদী৷ সেই নদীর জল ঢুকে পড়ে কয়লা খনির ভেতর৷ তখন সেখানে কাজ করছিলেন ওইসব শ্রমিক৷ উদ্ধারকারী দলের এক সদস্য জানান, খনির ভেতর থেকে জল না বের করা অবধি শ্রমিকদের উদ্ধার করা মুশকিল৷ শক্তিশালী পাম্পের সাহায্যে খনির ভেতর থেকে প্রতি মিনিটে অন্তত ৫০০ গ্যালন বের করতে হবে৷ খনির ভেতর থেকে জল বের করার জন্য এনডিআরএফ ও এসডিআরএফ ওএনজিসির কাছে সাবমারসিবল পাম্প কাজ করছিল।

The post শ্রমিকরা আটকে পড়ার ১৫ দিন পর রওনা হল বায়ুসেনা বিমান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Sp8gtw
via IFTTT

Comments