ইউরোপকে ছাড়িয়ে বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে মনিপুরে

ইম্ফল: ইউরোপকেও ছাপিয়ে যাবে মনিপুর। বিশ্বের সবথেকে উঁচু রেলব্রিজ তৈরি হতে চলেছে ভারতের উত্তর-পূর্বে। সব প্রস্তুতি প্রায় শেষ। এই রেলব্রিজের উচ্চতা হবে ১৪১ মিটার। বর্তমানে ১৩৯ মিটার উঁচু একটি রেলব্রিজ রয়েছে ইউরোপের মন্তেনেগ্রোতে।

নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে জানানো হয়েছে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে উত্তর-পূর্বের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রেললাইন। ইতিমধ্যেই ওই লাইনের পিলার তৈরি হয়ে গিয়েছে।

১৪১ মিটারের এই ব্রিজ তৈরি হচ্ছে ইজাই নদীর উপত্যকার উপর দিয়ে। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের পিআরও এসকে ওঝা জানিয়েছেন, এই রেলব্রিজে থাকবে ৪৫টি টানেল। এটি ১১১ কিলোমিটার লম্বা জিরিবাম-তুপুল-ইম্ফল নতুন ব্রড গেজ লাইনের অংশ বলেই জানিয়েছেন তিনি।

ওই ব্রিজের মোট দৈর্ঘ্য হবে ৭০৩ মিটার। বিশেষ ধরনের ‘slip-form technique’ ব্যবহার করে এই ব্রিজ তৈরি করা হচ্ছে। একটি ওয়ার্কশপে আগেই তৈরি হয়েছে স্টিল গার্ডার। সেগুলি নিয়ে আসা হয়েছে কনস্ট্রাকশনের জায়গায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জিনিসপত্র উঁচুতে তোলা হচ্ছে।

এই প্রজেক্টে মোট ৪৫টি টানেল তৈরি করা হচ্ছে। এর মধ্যে সবথেকে লম্বা টানেলের দৈর্ঘ্য হবে ১০ কিলোমিটার। উত্তর-পূর্বের এটাই হবে সবথেকে লম্বা টানেল।

The post ইউরোপকে ছাড়িয়ে বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে মনিপুরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L7bSNH
via IFTTT

Comments