শীতের পোষাক বিক্রি করেই সংসার চলে রিয়াজুলের…
স্টাফ রিপোর্টার, মহিষাদল: শীতকে রঙিন করেন তিনি, তবু অভাব যায় না সংসারের৷ বছর বাইশের যুবক রিয়াজুল মল্লিক। সংসারে অভাব পিছু তাড়া করছে তাকে। সংসারের অভাব দূর করার জন্য প্রথম প্রথম মার্বেল পাথরের কাজ করতেন ওড়িশা ও কলকাতার বিভিন্ন প্রান্তে। কাজ করার পর হাতে পয়সা পেতেন না।
কারণ এই সব কাজে মজুরি মিলত কারন বেশ দেরিতে৷ ফলে ক্রমশ বাড়তে থাকে অর্থ সঙ্কট৷ তারপরেই ব্যবসা করার সিদ্ধান্ত নেন৷ নিজের স্বাধীন ব্যবসা করার জন্য স্থানীয় মানুষজনের কাছ থেকে চেয়েচিন্তে কিছু টাকা নিয়ে শুরু করে শীতের পোষাক বিক্রির কাজ।

নানা ধরনের শীতের পোষাক নিয়ে সপ্তাহের চার দিন মহিষাদল রাজ কলেজের পুকুর পাড়ে তাঁর পসরা নিয়ে হাজির হন রিয়াজুল৷ শুধু কলেজ পড়ুয়া নয়, মহিষাদল রাজ কলেজ, মহিষাদল গয়েশ্বরি বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি পথচলতি মানুষ রিয়াজুলের রংবেরঙের শীতের পোষাক দেখে দাঁড়িয়ে যান।
তবে তার পোষাকের দাম খুব একটা বেশি নয়। ১০০ থেকে ১৫০ টাকা দামের মধ্যে ভালো ভালো শীতের পোষাক মানুষের হাতে তুলে দেন তিনি৷ কমদামে আধুনিক শীতের পোষাক পাওয়ায় ক্রেতারা লাইন দিয়ে কিনেও নিয়ে যান৷

রিয়াজুল জানান, পরিবারের অভাবের কারনে খুব ছোট থেকে সংসারের হাল ধরতে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হলেও মজুরির সঠিক মূল্য পাওয়া যেত না। পোষাক বিক্রির ব্যবসা করে লাভ কম হলেও হাতে হাতে টাকা পেয়ে যাচ্ছি। ফলে সংসার চালাতে সমস্যায় পড়তে হয় না।
The post শীতের পোষাক বিক্রি করেই সংসার চলে রিয়াজুলের… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EuwmQe
via IFTTT
Comments
Post a Comment