‘এটা জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’

স্টাফ রিপোর্টার, হলদিয়া: ‘ওরা জানেই না রথের ইতিহাস। আমরা প্রভু জগন্নাথকে জানি। প্রথমে থাকে বলরাম, তাকে গৌরবের প্রতীক বলা হয়।তার পরে থাকে বোন সুভদ্রা, তার পরে থাকে প্রভু জগন্নাথ। তাকে ঈশ্বর বলা হয়। ২০৬ টি কাঠ দিয়ে তৈরি। আর মানব দেহে ২০৬ টি হাড় রয়েছে। এই রথের জগন্নাথ শান্তির কথা বলে। আর এরা দেড় কোটি টাকা দামের উন্নতমানের গাড়ি নিয়ে এসেছে। সেখানে খানা, পিনা,নাচ, গান, এসি, বাথরুম, পায়খানা, স্নান করার জায়গা, ফুর্তি করার জায়গা সব আছে।’

এই ভাষাতেই বিজেপির রথযাত্রা নিয়ে তোপ দাগলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী৷ বৃহস্পতিবার সকালে হলদিয়া শহর তৃণমূলের আয়োজনে হলদিয়ার ব্রজলালচকে সম্প্রীতির পদযাত্রা ও সভার আয়োজন করা হয়। সেই পদযাত্রা ও সভায় যোগদান করে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু আধিকারী বলেন, ‘এই সময় কি রথ বের হয়? তাছাড়া যারা এই রথ বের করিয়েছেন, সেই দলের একজন বলছে ফিনিশ করে দাও, আর একজন মহিলা বলছে রথের সামনে পড়লেই পিষে দিয়ে চলে যাবো। আমরা মেদিনীপুরের মানুষ, পাশেই উড়িষ্যা, আমরা উড়িষ্যার সাথেই ছিলাম। কারন তৃণমূল সম্প্রীতির ঐক্য বহন করে সবধর্মের মানুষকে সাথে নিয়ে উন্নয়ন করতে পারে।’

তিনি আরও বলেন ‘ওরা কিছু করতে পারবে না। কিভাবে সম্প্রীতি বজায় রাখতে হয় আমাদের জানা আছে। আমরা কাজ করে দেখাই। ভারতে বেশি করে ধর্মীয় আচার অনুষ্ঠান হোক আমরাও চাই, কিন্তু সাধারন মানুষকে বোকা বানিয়ে নয়।’

এদিন হলদিয়া ব্লকের হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে ২ কিমি সম্প্রীতির পদযাত্রা হয়৷ সেখানে সব ধর্মের মানুষ হাতে হাত রেখে হাঁটেন৷ এদিন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, আনন্দময় অধিকারী, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা সহ অন্যান্যরা।

The post ‘এটা জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SyCJ88
via IFTTT

Comments