অসুস্থ বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ভরতি হাসপাতালে

স্টাফ রিপোর্টার, কলকাতা: অসুস্থ নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা৷ চিকিৎসার জন্য তাঁকে ভরতি করা হয়েছে এসএসকেএম-এ৷ বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার সেরিব্রাল অ্যাটাক হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ আপাতত তাঁর অবস্থা স্থিতীশীল বলে জানা গিয়েছে৷

শুক্রবার নবদ্বীপ থেকে কলকাতায় আসার পথে ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা৷ তাঁকে ভরতি করা হয় হাসপাতালে৷ এদিন দুপুরে দলের অসুস্থ বর্ষীয়ান বিধায়ককে দেখতে এসএসকেএম হাসপাতালে যান শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷

The post অসুস্থ বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ভরতি হাসপাতালে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EPa3nH
via IFTTT

Comments