বোলারদের ‘বিরাট’ হুংকারে এগিয়ে ভারত

অ্যাডিলেড: জমে গেল ডুয়েল৷ ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতের জন্য একেবারে পিকচার পারফেক্ট৷

দিনের শুরুটা ফিঞ্চের উইকেট ছিটকে দিয়ে আর শেষবেলায় নতুন বলে কামিন্সকে ফেরালেন বুমরাহ৷ গোটা দিনে অজিদের ব্যাটিং ইনিংসে থাবা বসিয়ে সাতটি উইকেট পেয়েছে ভারত৷ খরচ ১৯১ রান৷

ভারতের প্রথম ইনিংস থেকে টিম পেইনের নয়া অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে ৫৯ রানে৷ ব্যাটিংয়ে স্মিথ-ওয়ার্নারের অভাবটা ভালই বুঝতে পারল অজিরা৷ কোহলি অ্যান্ড কোংয়ের দাপুটে বোলিং কিন্তু হাড্ডাহাড্ডি লডা়ইয়ের ইঙ্গিত দিয়ে গেল৷ দিনের শেষ সেশনে ট্রাভিস হেডের ৬১-রানের লডা়ই না থাকলে আরও আগেই গুটিয়ে যেতে পারত পেইনদের ইনিংস৷

বিস্তারিত আসছে…

The post বোলারদের ‘বিরাট’ হুংকারে এগিয়ে ভারত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L21rex
via IFTTT

Comments