ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি ত্রুটিমুক্ত নয়: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার, কলকাতা: ডিএ মামলায় নতুন জট৷ রাজ্য সরকারী কর্মীদের ডিএ মামলায় স্যাটতে দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করতে হাইকোর্টে রাজ্যের আবেদন ত্রুটিপূর্ণ নয়৷ জানাল কলকাতা হাইকোর্ট৷ আগামী ১৪ই ডিসেম্বর ত্রুটিমুক্ত করে রাজ্যকে হাইকোর্টে নির্দেশ ফের পুনর্বিবেচনার আবেদনে করতে বলা হয়েছে৷

স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল অর্থাৎ স্যাটে ডিএ সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকার জানায়, তাদের ডিএ সংক্রান্ত ফাইল হারিয়ে গিয়েছে। একই সঙ্গে আরও কিছুটা সময় চেয়ে নেন রাজ্য সরকার৷ মূলত, এই সময়কে বর্ধিত করার জন্য রিভিউয়ের আবেদন জানিয়েছিলেন রাজ্যের আইনজীবীরা৷ সেই মামলারই শুনানিতে এদিন কলকাতা হাইকোর্ট জানায় রাজ্যের আবেদন ত্রটিমুক্ত নয়৷

The post ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি ত্রুটিমুক্ত নয়: হাইকোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SJ5DTd
via IFTTT

Comments