বিজেপির জয়ের রথ থেমে গিয়েছে: শিব সেনা

মুম্বই: বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই শিব সেনার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। এবার পাঁচ রাজ্যের ফলাফলের পর বিজেপির শিক্ষা হয়েছে বলে মন্তব্য করল শিব সেনা। তাদের দাবি, এবার নিজেদের দলকে নিয়ে চিন্তা করার সময় এসেছে বিজেপির।

রাজ্যসভার সাংসদ তথা শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, এই ট্রেন্দ বলছে, বিজেপির জয়ের রথ থেমে গিয়েছে। লোকসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”এই ট্রেন্ড থেকে বিজেপির কাছে স্পষ্ট বার্তা গিয়েছে যে, বিজেপির এবার দলের অন্তবর্তী অবস্থান খতিয়ে দেখার সময় এসেছে।”

এনডিএ শরিক হওয়া সত্বেও উদ্ধব ঠাকরের দল শিব সেনা আর বিজেপির খুব একটা ভাল সম্পর্ক নেই। ২০১৪ বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি ও শিব সেনা পৃথকভাবে লড়াই করলেও পরে যৌথভাবে সরকার গঠন করে। পরবর্তীকালে বিজেপির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলে শিব সেনা।

এদিকে দুপুর ৩টে পর্যন্ত ট্রেন্ড বলছে, মধ্যপ্রদেশে ১১০টি আসনে এগিয়ে বিজেপি, ১০৯টিতে কংগ্রেস। রাজস্থানে জয়ের পথে কংগ্রেস। এগিয়ে ১০২টি আসনে, বিজেপি ৭২টি আসনে এগিয়ে। ছত্তিসগড়ও বিজেপির হাত থেকে চলে যাচ্ছে। ১৬টি আসনে এগিয়ে বিজেপি, ৬৫টি আসনে এগিয়ে কংগ্রেস। তেলেঙ্গানা ও মিজোরামেও বিজেপির কোনও জায়গা নেই।

The post বিজেপির জয়ের রথ থেমে গিয়েছে: শিব সেনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EenZqU
via IFTTT

Comments