দেরাদুনে সেতু ভেঙে নিহত ২

দেরাদুন: সেতু ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডের দেরাদুনে৷ দুর্ঘটনায় নিহত দু’জন৷ গুরুতর জখম তিন৷ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

শুক্রবার সাকালে দেরাদুনের গরচিকন্টে একটি সেতু ভেঙে পড়ে৷ তখন ওই সেতুতে ছিলেন বেশ কয়েকজন৷ নিহত হন দু’জন৷ আহতের সংখ্যা তিন৷ তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷

রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে৷ চলছে উদ্ধার কাজ৷ কেন সেতুটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷

The post দেরাদুনে সেতু ভেঙে নিহত ২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rZ0wmw
via IFTTT

Comments