ডোকলাম সংঘাতের পর ‘হাতে-হাত’ রেখে মহড়ায় নামছে ভারত-চিন

নয়াদিল্লি: ডোকলামে ৭৩ দিনের সংঘাতের পর ভারত ও চিনের সম্পর্কের অবনতি হয়েছিল। তারপর এই প্রথমবার ফের যৌথ সেনা মহড়ায় নামছে ভারত ও চিন। মহড়া শুরু করতে চলেছে আগামী মঙ্গলবার।

জানা গিয়েছে, চিনের চেংডু শহরে ১২ দিন ধরে এই মহড়া চলবে। বছর আড়াই আগে দুই দেশের মধ্যে শেষবার এই যৌথ মহড়া হয়েছিল। ডোকলাম কাণ্ডের ফল সম্পর্কে এতটাই তিক্ত হয়ে মহড়ার কোনও প্রশ্নই ওঠেনি। দুই দেশের তরফেই কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

প্রত্যেকটি দেশ থেকে অন্তত ১০০ জন সেনা যোগ দেবেন সেই মহড়ায়। এটি ভারত-চিনের সপ্তম যৌথ মহড়া। ম্ড়ায় মূলত সন্ত্রাস-দমনেই জোর দেওয়া হবে বলে জানিয়েছে চিনের সামরিক বিভাগ। ২৩ ডিসেম্বর শেষ হবে ওই মহড়া। এই মহড়ার নাম ‘Hand In Hand’.

প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলা হয়েছে, ‘‘দু’দেশের সেনার মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা তৈরি ও প্রয়োজনে যৌথ অভিযানের দক্ষতা বাড়ানোটাই এ ক্ষেত্রে মূল উদ্দেশ্য। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই এই অভিযানের কেন্দ্রে থাকবে।’’

নিজের দেশে ইসলামিক সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়াও যথেষ্ট উদ্বিগ্ন বেজিং। এ ব্যাপারে ভারতকে যে তারা পাশে চায়, সে কথা বিভিন্ন শীর্ষ মঞ্চে বারবার জানানো হয়েছে নয়াদিল্লিকে।

গত ২৪ নভেম্বর দুই দেশের আধিকারিকদের মধ্যে কথা হয়। উপস্থিত ছিলেন ভারতের এনএসএ অজিত দোভাল ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং শি। সীমান্ত সমস্যা মেটানোর বিষয়েই কথা বলেন তাঁরা।

The post ডোকলাম সংঘাতের পর ‘হাতে-হাত’ রেখে মহড়ায় নামছে ভারত-চিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UtE6H2
via IFTTT

Comments