অশান্তির আশংকায় বন্ধ আইফেল টাওয়ার

প্যারিস: গত দুসপ্তাহ ধরেই ফান্সজুড়ে চলছে অশান্তি ৷ তার ভয়াভয় রূপ দেখছে গোটা দুনিয়া৷ ইতিমধ্যেই চারজন প্রাণ হারিয়েছে এবং ছশোর বেশি লোক আহত৷ পরিস্থিতি অনুধাবন করে এখন কিছুটা নরম মনোভাব পোষণ করছে সরকার তবুও যেন ক্ষোভের আগুণ প্রশমিত হয়নি৷

ফের সপ্তাহের শেষে বিক্ষোভ প্রতিবাদ বাড়তে পারে এই আশংকায় শনি-রবিবার নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হচ্ছে আইফেল টাওয়ার লুভ্যর মিউজিয়াম সহ প্যারিসের বিভিন্ন জনপ্রিয় পর্যটনস্থলগুলি৷

আরো পড়ুন: পদ্মাপারে ভোট: নির্বাচন কমিশনে বাতিলই হল বেগমের ভোটযুদ্ধ

সরকারের পক্ষ থেকে জানান হয়েছে পরিস্থিতি মোকাবিলায় প্রায় ৯০ হাজার নিরাপত্তাকর্মী পথে নামানো হচ্ছে যার মধ্যে ৮ হাজার রক্ষী শুধু ব্যস্ত থাকবে প্যারিস শহরকে পাহারা দিতে৷ এদিকে টানা বিক্ষোভ- প্রতিবাদের জেরে পিছু হটেছে সরকার। ফলে পরবর্তী বাজেটে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসছে ফ্রান্স সরকার।

আরো পড়ুন: মারিওর গোলে ডার্বি জয় জুভেন্তাসের

প্রথমে ঠিক হয়েছিল, আগামী ছ’মাসের জন্য তা স্থগিত রেখে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে। কিন্তু বিক্ষোভ ও চাপের আঁট অনুভব করে প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ ঘোষণা করেছেন, ২০১৯ সালের নয়া বাজেট বিল থেকে জ্বালানিতে কর বসানোর বিষয়টি বাদ দেওয়া হচ্ছে।

পাশাপাশি তিনি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা বসারও বার্তা দেন৷ এই ক্ষোভের জেরে প্যারিসে ছোট-মাঝারি ব্যবসায়ীদের, মূলত দোকানদারদেরও বিপুল লোকসান হয়েছে। তাই তাঁরাও চান, এ বার বিক্ষোভে ইতি পড়ুক। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা শনিবারই স্পষ্ট হয়ে যাবে।

The post অশান্তির আশংকায় বন্ধ আইফেল টাওয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2L4CDTh
via IFTTT

Comments