অবৈধ বালি খাদানের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, আটক জেসিবি

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: অবৈধ বালি খাদানে অভিযান চালিয়ে বড় সড় সাফল্য পেল প্রশাসন। পুলিশ ও ভূমি দফতরের যৌথ অভিযানে বাঁকুড়ার ইন্দাসের শ্রীরামপুর দ্বারকেশ্বর নদী ঘাট সংলগ্ন বেআইনি বালি খাদান ২-৩টি লরি ও দু’টি জে.সি.বি তারা আটক করেন। এই ঘটনায় যুক্ত কাওকে যদিও পুলিশ আটক করতে পারেনি। বেআইনি বালি পাচার বন্ধে প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গিয়েছে৷

মুখ্যমন্ত্রীর জেলাসফরে এসে বেআইনি বালিখাদগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন। তার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। জেলা জুড়ে ধারাবাহিকভাবে বেআইনি বালিখাদগুলিতে অভিযান চালানো হচ্ছে।

তারই ফলশ্রুতিতে প্রশাসনের এই সাফল্য বলে মনে করা হচ্ছে। ইন্দাস ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে খবর, দ্বারকেশ্বর নদীর শ্রীরামপুর ঘাটে কোনও ইজারাদার নেই। পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়েছিল। সাফল্য মিলেছে।

অন্যদিকে, জয়পুর ও বিষ্ণুপুর থানা এলাকা থেকে ‘অতিরিক্ত’ বালি বোঝাই ১৪টি লরি পুলিশ আটক করেছে। বিষ্ণুপুর ভগৎ সিং মোড়ে প্রশাসনের লাগানো সিসিটিভিতে এই ছবি ধরা পড়ার পর সেগুলিকে পিছু ধাওয়া করে ধরা হয়েছে বলে জানা গিয়েছে৷ পরে বিষ্ণুপুর পরিবহণ দফতরের আধিকারিকরা সরকারি নিয়মানুযায়ী জরিমানা করেছেন বলে জানা গিয়েছে৷

বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মণ্ডল এবিষয়ে বলেন, গত কয়েক দিন ধরেই খবর ছিল। পুলিশের সহযোগিতায় ইন্দাসের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দেবনাথ পাল স্থানীয় পশ্চিম শ্রীরামপুর থেকে বালি তোলার কাজে ব্যবহৃত দুটি জে.সি.বি আটক করেছেন। আটক জেসিবিগুলি ইন্দাস থানায় এনে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

The post অবৈধ বালি খাদানের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, আটক জেসিবি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zL8PX1
via IFTTT

Comments