মারুতির গাড়ি ব্যবহার করেন? তাহলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন
ভারতের অন্যতম বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি। সেই সংস্থার তরফে বুধবার হালকা বাণিজ্যিক গাড়ি ফিরিয়ে নেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রায় ৬০০০ মারুতির সুপার মডেলের গাড়ি ফিরিয়ে নেওয়ার ঘোষণা করা হয়েছে। কারণ গাড়ির বেশ কিছু পার্টসে সমস্যা পেয়েছে গাড়ি প্রস্তুতকারী এই সংস্থা। সেগুলি একেবারে বিনা পয়সায় সারিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। মারুতির তরফে জানানো হয়েছে, সংস্থার কাছে গাড়ির নিরাপত্তার পাশাপাশি চালকের নিরাপত্তাটাও বেশ গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই গাড়িগুলি ফিরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে।
জানা গিয়েছে, চলতি বছরের ২৬ এপ্রিল থেকে ১ অগস্ট পর্যন্ত যে সমস্ত গাড়ি তৈরি হয়েছে সেগুলিকে মূলত ফিরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে সংস্থার তরফে। মূলত এই সময়ে তৈরি হওয়া গাড়িগুলিতে ফুয়েল ফিল্টারে বেশ কিছু সমস্যা রয়েছে। যার ফলে বেশ কিছু সমস্যা হতে পারে। আর সেজন্যে আজ বুধবার থেকেই গাড়িগুলিকে ফিরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

কীভাবে পার্টস বিনামূল্যে পরিবর্তন করবে তা জানানো হয়েছে সংস্থার তরফে। কাছাকাছি যে কোনও মারুতি সুজুকির ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখানে গাড়ি নিয়ে গেলেই মারুতির কর্মচারীরা সমস্ত চেক করে জানিয়ে দেবে গাড়িতে কোনও সমস্যা রয়েছে কিনা। আর যদি থাকে তা হলে বিনামূল্যে তা সারিয়ে দেবে সংস্থা। এছাড়াও মারুতির ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন কোনও সমস্যা আছে কিনা। কীভাবে চেক করবেন তা জানানো রয়েছে বিস্তারিত ভাবে।
The post মারুতির গাড়ি ব্যবহার করেন? তাহলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CybmWq
via IFTTT
Comments
Post a Comment