অজিদের স্লেজিংয়ে পাল্টা ‘দাদাগিরি’ পন্তের
অ্যাডিলেড: অজিদের ডেরায় টেস্ট আর স্লেজিং হবে না, তাও আবার হয় নাকি৷ বাইশ গজে ভারত-অজি ডুয়েল মানেই উত্তাপ ছড়াতে বাধ্য৷ শেষবার স্মিথদের ভারত সফরে রয়েছে ব্রেন ফ্রেড, ইশান্তের মুখ ভ্যাঙানোর মতো একাধিক মনে রাখার মতো মুহূর্ত৷ এবার অজিদের ডেরায় দাদাগিরি দেখাল ভারতীয়রা৷ স্লেজিংয়ের পাল্টা জবাব দিল ঋষভ পন্ত৷
আরও পড়ুন- স্প্যানিশ কাপের শেষ ষোলোয় রিয়াল
দ্বিতীয় দিনে তিন সেশনেই দারুণ বোলিং প্রদর্শনী ভারতের৷ বুমরাহ-ইশান্তরা যেমন গতি আর সুইংয়ে মাত দিয়েছেন, স্পিন ভেল্কিতে অজিদের টপ অর্ডারে ভাঙন ধরিয়েছেন অশ্বিন৷সেই সঙ্গে চলল ‘মধুর’ স্লেজিং৷
ওভালে প্রথম দিন ব্যাটিং করার সময় তাঁর মনসংযোগ নষ্টের জন্য স্লেজিং শুরু করেছিলেন প্যাট কামিন্স৷ আসলে প্রথমবার ডনের দেশে ব্যাট করতে নামা তরুণ ঋষভকে চাপ রাখতেই বোলিং করার সময় বার দুয়েক মন্তব্য করতে দেখা যায় কামিন্সকে৷ দ্বিতীয় দিন পাল্টা উইকেটের পিছনে কাকাতুয়ার মতো বুলি ছুটিয়ে অজি ব্যাটসম্যানকে মনসংযোগ নষ্টের চেষ্টা করে গেলেন ঋষভ৷
আরও পড়ুন- ক্রিকেটের পাঠ নিলেন WWE কুস্তিগির

Cummins v pant pic.twitter.com/qMir1FkGui
— Prem Chopra (@premchoprafan) December 6, 2018
স্টাম্প মাইকে ধরা পড়েছে পন্ত এদিন বলেন, ‘আমরা সবাই কিন্তু পূজারার মতো শান্ত ছেলে নই, কাম অন! আরও আক্রমণাত্মক মনোভাব চাই৷’ একবার নয়, বারবার উইকেটের পিছনে এভাবেই ‘মধুর’ স্লেজিং চালিয়ে গিয়েছেন পন্ত৷ আদতে অজিদের পুরনো দাওয়াই এবার অজিদের উপরই প্রয়োগ করতে দেখা গেল পন্তকে৷
পন্তের আগে পাঁচ দিনের ক্রিকেটে ভারতের হয়ে দস্তানা হাতে উইকেটের পিছনে দায়িত্ব সামলেছেন ঋদ্ধিমান সাহা, মহেন্দ্র সিং ধোনিরা৷ ঋদ্ধিমান খুব একটা ভোকাল ছিলেন না, আর ধোনির প্রয়োজনের চেয়ে বেশি শব্দ খরচ না-পসন্দ৷ ফিল্ডিং বা বোলিংয়ে কিছু পরিকল্পনা মাফিক না হলে তবেই মাহিকে ভোকাল হতে দেখা যেত৷ মাহির উত্তরসূরি কিন্তু মোটেও শান্ত ছেলে নয়, প্রথম বার অজিদের ডেরায় গিয়েই উইকেটের পিছনে থেকে শব্দবাণে অজি ব্যাটসম্যানদের চাপে রাখার খেলা শুরু করে দিলেন৷

"Everyone is not Pujara here, lads!" – Rishabh Pant chirps ????
Good self-assessment I must say. ????????
#AusvsInd
— Ananthasubramanian (@_chinmusic) December 7, 2018
এর আগে আইপিএলের এক ম্যাচে উইকেটের পিছন থেকে কোহলিকে বিব্রত করার চেষ্টা করেছিলেন পন্ত৷ কোহলি পাল্টা মজা করে বলেছিলেন, ‘জাতীয় দলে আমিই কিন্তু তোমার ক্যাপ্টেন!’ কোহলি-পন্তের মজার সেই স্লেজিং আজও নেটদুনিয়ায় ভাইরাল৷এবার ভাইরালের পথে এক কদম দূরে ঋষভের ‘আমরা সবাই কিন্তু পূজারার মতো শান্ত ছেলে নই’ মন্তব্য৷
The post অজিদের স্লেজিংয়ে পাল্টা ‘দাদাগিরি’ পন্তের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PqJ83c
via IFTTT

Comments
Post a Comment