কুয়াশার জেরে সড়ক দুঘর্টনার বলি সাত

চন্ডীগড়: ঘন কুয়াশার জেরে হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা৷ তার জেরে মারা গেল সাত জন৷ মৃতদের অধিকাংশ মহিলা৷ এছাড়া আহত ১০ জন৷ তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷ সোমবার রোহতক-রেওয়ারি হাইওয়ের ঘটনা৷

সোমবার সকালে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেক নিচে নেমে আসে৷ তার জেরে হাইওয়েতে গাড়ি চালাতে প্রবল অসুবিধায় পড়েন চালকরা৷ কুয়াশা এতটাই ঘন ছিল যে সামনে বা পিছনে কত দুরত্বে গাড়ি আছে তা বুঝতে পারছিলেন না চালকরা৷ ফলে কিছু বুঝে ওঠার আগেই পিছনের গাড়ি এসে ধাক্কা মারে সামনের গাড়িকে৷ সামনের গাড়ি ধাক্কা মারে তার সামনে থাকা গাড়িকে৷ এদিকে হাইওয়েতে অন্যান্য গাড়িগুলি চলাচল জারি ছিল৷ সেই গাড়িগুলিও দুর্ঘটনার কবলে পড়ে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রায় ৫০টি গাড়ি একে অপরকে ধাক্কা মারে৷ তাতেই মৃত্যু হয় সাত জনের৷ মৃতদের মধ্যে ছয় জন মহিলা৷

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ প্রাথমিক তদন্তে জানা যায়, দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা হয়েছে ঠিকই গাড়িগুলির গতিও অনেক বেশি ছিল৷ এই দুইয়ের কারণে বিপর্যয় আরও বড় আকার নিয়েছে৷ অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ হাইওয়ে জুড়ে গাড়ির ধ্বংসাবশেষ পড়ে৷ সেগুলিকে সরিয়ে হাইওয়েতে গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়৷ ক্রেন দিয়ে গাড়িগুলিকে আলাদা করা হয়৷ তবে দুপুর অবধি গাড়ি চলাচল খুব ধীর ছিল৷

এদিকে আহতদের দেখতে হাসপাতালে যান হরিয়ানার কৃষিমন্ত্রী ওম প্রকাশ৷ মৃতদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন৷ জানান, মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা ও আহতদের একলক্ষ টাকা দেওয়া হবে৷

The post কুয়াশার জেরে সড়ক দুঘর্টনার বলি সাত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Cw8slb
via IFTTT

Comments