পিটিআর স্কেলের দাবি, আন্দোলনে বিজেপি শিক্ষক সেল
হাবড়া: প্রাথমিক শিক্ষকদের পিটিআর স্কেলের দাবিতে আন্দোলনকারী বিজেপি শিক্ষক সেলের নেতা কৃষ্ণেন্দু পোদ্দারের উপর তৃণমূল দুষ্কৃতীরা আক্রমণ করেছিল বলে অভিযোগ৷ ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার হাবড়া থানার মছলন্দপুরে৷ এর প্রতিবাদে বুধবার বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।
এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস। মিছিলের আগে দীপল বিশ্বাসের নেতৃত্বে বিজেপি শিক্ষক সেলের এক প্রতিনিধি দল কৃষ্ণেন্দু বাবুর সঙ্গে দেখা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি শিক্ষক সেলের বারাসত জেলার কনভেনার মনোজ বালা, বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষ এবং শান্তনু মণ্ডল সহ প্রায় ৫০০ জন শিক্ষক শিক্ষিকা৷
আরও পড়ুন : ‘দেশের সর্ববৃহৎ রেল-রোড ব্রিজের পিছনে কোনও কৃতিত্বই নেই বিজেপি সরকারের’
কৃষ্ণেন্দু বাবু জানান, পিটিআর স্কেল নিয়ে আন্দোলন করার জন্যই মূলত তাঁর উপর এই আক্রমণ হয়৷ বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস শিক্ষা মন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন৷ তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের ন্যায্য পিটিআর স্কেলের দাবিকে দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ করে দমাতে চাইছে৷ সেই সরকারকে আগামী লোকসভা ভোটে জনগণ ছুড়ে ফেলে দেবে। কৃষ্ণেন্দু বাবুর উপর আক্রমণকারী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে চরম সাজা দিতে হবে। তা না হলে বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে কৃষ্ণেন্দু বাবুর উপর আক্রমণকারী দুষ্কৃতীদের দ্রুত সাজার দাবিতে বৃহৎ আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।
প্রতিবাদ মিছিলে সামিল বিজেপি শিক্ষক সেলের রাজ্য কো-ইনচার্জ সব্যসাচী ঘোষের মতে দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ করে সরকার তাদের পিটিআর স্কেলের দাবিকে দমাতে পারবে না। আমরা আমাদের ন্যায্য বেতন পিটিআর স্কেল ছিনিয়ে নেবই।
The post পিটিআর স্কেলের দাবি, আন্দোলনে বিজেপি শিক্ষক সেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Q05j0s
via IFTTT
Comments
Post a Comment