কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার

স্টাফ রিপোর্টার, কলকাতা: বিচারপতি দেবাশিস করগুপ্তের অবসর নেবেন চলতি বছরের শেষে৷ তারপর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিশ্বনাথ সমাদ্দার৷ নতুন বছরের প্রথম দিন থেকে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।

বৃহস্পতিবার আইনমন্ত্রক এক বিজ্ঞপ্তি প্রকাশ করে৷ সেখানেই কলকাতা হাইকোর্টের পরবর্তী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে প্রবীণ বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নাম জানানো হয়৷

১৯৬৩ সালের ১৫ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন বিচারপতি সমাদ্দার৷ কলকাতা বিশ্বিদ্যালয় থেকে আইনে ডিগ্রি পাশ করেন তিনি৷ ১৯৮৯ সালের ২১শে জুলাই আইনজীবী হিসাবে কলকাতা হাইকোর্টে নাম নথিবদ্ধ করেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার৷ সেই বছরই তাঁর নাম নথিভুক্ত হয় দেশের শীর্ষ আদালতেও৷

পেশাদার জীবনের প্রথম দিকে CESTAT হয়ে মামলা লড়েছেন তিনি৷ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সাংবিধানিক কৌশলি হিসাবে দায়িত্ব সামলেছেন বিশ্বনাথ সমাদ্দার৷ কেন্দ্রীয় সরকারের হয়েও কলকাতা হাইকোর্টে আইনজীবীক দায়িত্বে ছিলেন তিনি৷ এছাড়ও সামলেছেন কলকাতা হাইকোর্টের বার আ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের পদও৷

২০০৬ সালের ২২শে জুন কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে নিয়োগ পান বিশ্বনাথ সমাদ্দার৷ ২০১৯ সালের জানুয়ারি থেকে তিনি সামলাবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতির দায়িত্ব৷

The post কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TeW8Lz
via IFTTT

Comments