‘বিচ্ছিন্নতাবাদীদের থেকেও ভয়ঙ্কর কাশ্মীরের রাজনৈতিক নেতারা’
শ্রীনগর: বিচ্ছিন্নতাবাদী নেতাদের থেকেও কাশ্মীরের রাজনৈতিক নেতারা বেশি ভয়ঙ্কর বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷ জানান, বিচ্ছিন্নতাবাদী নেতাদের নীতি ও তাদের অবস্থান পরিস্কার৷ কিন্তু উপত্যকার রাজনৈতিক নেতারা কী চান তা বোঝা বড়ই মুশকিল৷
জম্মু কাশ্মীরের একটি সেমিনারে উপস্থিত হয়ে মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাদের সমালোচনায় মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী৷ কারোর নাম না করেই জানান, এই রাজনৈতিক নেতারাই কাশ্মীরের বড় বিপদ৷ বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান ও নীতি তাও বোঝা যায়৷ কিন্তু রাজনৈতিক নেতাদের বোঝা অত সোজা নয়৷ বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থান বদল হয়৷ দল বদল হয়৷

এরপাশাপাশি নিরাপত্তা বাহিনীর উপর কাশ্মীরের রাজনৈতিক দলগুলির অভিযোগ নিয়ে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী৷ জানান, নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক টার্গেট বানানো খুব সহজ৷ কারণ সমালোচকরা জানেন সেখান থেকে কোনও বিপদ নেই৷ কেননা জওয়ানদের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়৷
কাশ্মীরে এখন রাজনৈতিক অচলাবস্থা চলছে৷ জুন মাসে বিজেপি সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় মুফতির সরকার পড়ে যায়৷ তারপর থেকে জারি রাষ্ট্রপতি শাসন৷ কয়েকমাস পর কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়ার পর উপত্যকায় রাজনীতি অন্য খাতে বইতে শুরু করে৷ পুরানো বৈরিতা ভুলে হাত মেলায় মুফতি-ওমর৷ তাদের দোসর হয় কংগ্রেস৷

এই তিনদল মিলে রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে সরকার গঠনের দাবি জানানোর পরই বিধানসভা ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল৷ পরে জানা যায় বিজেপিও অন্য এক দলের সঙ্গে মিলে সরকার গঠনের আর্জি জানিয়ে এসেছে৷ এই নিয়ে রাজ্যপালকে দোষারোপ ও পাল্টা দোষারোপের পালা শুরু নয়৷
The post ‘বিচ্ছিন্নতাবাদীদের থেকেও ভয়ঙ্কর কাশ্মীরের রাজনৈতিক নেতারা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PsYZ1i
via IFTTT
Comments
Post a Comment