মমতাকে ঠেকাতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দিলীপ-মুকুলদের
কলকাতা: বাংলায় রথযাত্রা ইস্যুতে নতুন করে আইনি লড়াই! রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দখল রাজ্য বিজেপির। ক্যাভিয়েটের অর্থ হল একতরফা ভাবে কখনও কারোর বক্তব্য শুনতে পারেন সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার বাংলায় রথযাত্রা ইস্যুতে সুপ্রিম কোর্টে যেতে পারে। খুব দ্রুত এই বিষয়ে তারা মামলাও ফাইল করতে পারে। সেই আশঙ্কাতে আগেভাগেই দেশের শীর্ষ আদালত ক্যাভিয়েট দাখিল করল বিজেপি। যাতে রাজ্যের একতরফা কোনও বক্তব্য না শুনতে পারে আদালত। আর সেই কারনেই আজ শনিবার আদালতে এই সংক্রান্ত আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সরাসরি অনুমতি নয়, তবে বিজেপির রথযাত্রা মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় সংশোধন করে ডিভিশন বেঞ্চ৷ স্বরাষ্ট সচিব, মুখ্য সচিবকে বিজেপির শীর্ষ তিন নেতার সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ৷ ১২ই ডিসেম্বরের ওই বৈঠকেই স্থির হবে বিজেপির রথযাত্রার রূপরেখা৷ বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হল, তা ১৪ ডিসেম্বরের মধ্যে বিজেপি নেতৃত্ব তথা আদালতকে জানাবে নবান্ন৷ অর্থাৎ রথযাত্রার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বভার রাজ্যের কোর্টেই ঠেলে দিল আদালত৷

আর এরপরেও আশঙ্কা থেকে যাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্বের। কারণ নেতৃত্ব মনে করছে রথযাত্রা ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। আর সেই কারণেই আগেভাগে আদালতে ক্যাভিয়েট দাখিল করে রাখল বাংলার বিজেপি শিবির।
The post মমতাকে ঠেকাতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দিলীপ-মুকুলদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zNwd6z
via IFTTT
Comments
Post a Comment