শুরুতেই হোঁচট, রাজ্যে আসছেন না অমিত শাহ

কলকাতা: রাজ্যে আসছন না অমিত শাহ। রথযাত্রা নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশের পরই জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। সেখানেই উপস্থিত থাকার কথা অমিত শাহের।

যেহেতু হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে তাই অমিত শাহ আসবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এদিন বিজেপির তরফে জানানো হয়েছে যে অমিত শাহ আসছেন না। এদিন দুপুর ১টায় দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করবেন তিনি। সফর বাতিল করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও।

রথযাত্রা শুরুতেই থেমে যাওয়া বিজেপির কাছে কার্যত একটা বড় ধাক্কা।

এদিকে, শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এজলাসে বসবেন না। তাই মামলাটি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে বিজেপির পক্ষ থেকে মামলা দ্রুত শুনানির আর্জি জানানো হবে। সেই আর্জি মঞ্জুর করা হলে তবেই এদিন মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি হওয়ার কোনও সম্ভাবনাই নেই। দ্বিতীয় হাপে এই মামলার শুনানি করার সম্ভাবনা রয়েছে। যদি এদিন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এই মামলার শুনানি গ্রহণ না করেন সেক্ষেত্রে বিজেপির আরও বড় অস্বস্তি তৈরি হবে। কারণ আগামী দু’দিন কলকাতা হাইকোর্ট ছুটি থাকছে।

The post শুরুতেই হোঁচট, রাজ্যে আসছেন না অমিত শাহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PoDT4b
via IFTTT

Comments