দশম শ্রেণীর ছাত্র চোরাপাচারকারী? সীমান্তে মিলল দেহ
স্টাফ রিপোর্টার, মালদহ: মহানন্দা নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পুরাতন মালদার আইহো এলাকায়৷ মৃত যুবকের নাম জয়ন্ত চৌধুরি৷ বাড়ি হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর সোনারপাড়া গ্রামে৷

মৃতের পরিবারের সদস্যদের দাবি, গতকাল রাতে তিন বন্ধু জয়ন্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ তারপর থেকে তার আর কোনও হদিস পাওয়া যাচ্ছিল না৷ গতকাল রাতে বাংলাদেশ এলাকায় মহানন্দা নদীতে তার দেহ ভাসতে দেখা যায়৷ মৃতদেহটি উদ্ধার করে বিজিবি৷ রাতেই এনিয়ে হয় বিএসএফ-বিজিবি ফ্ল্যাগ মিটিং৷
বিজিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মৃতদেহটি কোনও বাংলাদশির নয়৷ এরপর এলাকার লোকজন জয়ন্তর মৃতদেহ শনাক্ত করে৷ রাতে বিজিবি দেহটি তুলে দেয় বিএসএফ-এর হাতে৷ বৃহস্পতিবার দেহটি বিএসএফ তুলে দেয় হবিবপুর থানার পুলিশের হাতে৷ এরপরেই জয়ন্তর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় হবিবপুর থানার পুলিশ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়ন্ত গ্রামের স্কুলে দশম শ্রেণিতে পড়ত৷ সে কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্তও ছিল না বলে দাবি করেছেন তার কাকা৷ তবে গ্রামবাসীদের বক্তব্য, এই বয়সেই চোরাপাচারের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল জয়ন্ত৷ তার বন্ধুরাও চোরাপাচারের সঙ্গে জড়িত৷ তাদের সঙ্গে বেরিয়ে সে ষড়যন্ত্রের শিকার হয়ে থাকতে পারে বলেও মনে করছেন কেউ কেউ৷ তবে এনিয়ে বিএসএফ কিংবা পুলিশ এখনই কিছু জানাতে রাজি হয়নি৷
The post দশম শ্রেণীর ছাত্র চোরাপাচারকারী? সীমান্তে মিলল দেহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2V6Vx0l
via IFTTT
Comments
Post a Comment