হিন্দুত্বের তাসই বিজেপির দিকে ব্যুমেরাং হয়ে এসেছে, মত বিশেষজ্ঞদের
কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা চলছে৷ সেই গণনার ফলাফল যত সামনে আসছে ততই ফাঁকা হয়ে আসছে বিজেপির পার্টি অফিস৷ ট্রেন্ড বলছে বিজেপির হাতে থাকা তিনটি রাজ্য কংগ্রেসের দখলে যেতে চলেছে৷ কেন এই অবস্থা? বিভিন্ন ইস্যুতে মানুষের মধ্যে যে ক্ষোভ জমেছিল এটা তারই পরিণাম৷ কলকাতা ২৪x৭ এর স্টুডিওতে এসে এমনটাই জানান সিপিআই নেতা উজ্জল চৌধুরী৷ জানান, নোটবন্দি, জিএসটি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ছিল৷ সেই ক্ষোভটা উতরে দেওয়ার জন্য বিজেপি ধর্মীয় মেরুকরণের পথ নিয়েছিল৷ বিজেপি দেশটাকে যতই এক জাতি ও এক প্রাণ করার চেষ্টা করুক না এই নির্বাচনের মাধ্যমে মানুষ কিছুটা হলেও বুঝিয়ে দিয়েছে সমস্যা থেকে মুখ ঘুরিয়ে দিলে চলবে না৷

এই ভোটের ফল যেদিকে গড়াচ্ছে তাতে অবিজেপি জোটে কংগ্রেসের গুরুত্ব আরও বাড়িয়ে দিল৷ কংগ্রেসকে রেখেই বাকি দলগুলিকে এগোতে হবে৷ এখন প্রশ্ন উঠছে বিজেপি বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ কে? গতকাল বিজেপি বিরোধী দলগুলি যখন বৈঠকে বসেছিল তখন বিজেপি শিবির থেকে এই নিয়ে কটাক্ষ করা হয়েছিল৷ এই নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা শুভাশিস ভট্টাচার্য জানান, কাউকে সামনে রেখে নির্বাচন লড়তে হবে এটা জরুরি নয়৷ পুরানো নির্বাচনগুলো বিশ্লেষণ করলে সেটা প্রমাণ হবে৷ ২০০৪ সালে কেউ ভাবতে পারেনি মনমোহন সিং প্রধানমন্ত্রী হবে৷ সময় বলে দেবে কে নেতা হবে আর বিজেপির বিরুদ্ধে কে নেতৃত্ব দেবে৷
একই সুর শোনা গেল উজ্জল চৌধুরীর গলাতেও৷ জানান, নেতৃত্ব নিয়ে কোনও সমস্যা নেই৷ প্রধান কাজ হচ্ছে জগদ্দল পাথরের মতো কেন্দ্রে বসে থাকা মোদী সরকারকে আগে হঠাতে হবে৷ তারপর ধর্মনিরপেক্ষ দলগুলি বসে নেতা ঠিক করবে৷ রাজস্থানে সচিন পাইলট বা অশোক গেহলট বা সিপি যোশীকে সামনে রেখে লড়াই করেনি৷ মধ্যপ্রদেশেও কমল নাথ বা দিগ্বিজয় সিং বা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কাউকে সামনে রেখে লড়াই করেনি৷ মানুষ যখন ক্ষেপে যায় তখন কাউকে প্রজেক্ট করতে হয় না৷
The post হিন্দুত্বের তাসই বিজেপির দিকে ব্যুমেরাং হয়ে এসেছে, মত বিশেষজ্ঞদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Eoiln6
via IFTTT
Comments
Post a Comment