থানার মধ্যেই মহিলা চিকিৎসকের সঙ্গে বচসা কাউন্সিলরের
মালদহ: মহিলা চিকিৎসকের সঙ্গে থানার মধ্যে প্রকাশ্যেই বচসায় জড়ালেন মালদহ শহরের ইংরেজবাজার পুরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। পুলিশ কর্মীরা এসে কোনরকমে পরিস্থিতি সামাল দেয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার অনিতা দাস নামে ওই মহিলা চিকিৎসক অভিযোগ করেছিলেন স্থানীয় কাউন্সিলর অশোক সাহার অনুগামীরা জোর করে তার বাড়িতে ঢুকে ভাঙচুর করে। একনকি তাকেও মারধর করে তারা। এরপর শুক্রবার সকালে অনিতা দেবী ও তার স্বামী গাড়ি করে কাউন্সিলরের ব্যক্তিগত অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন৷ সেই সময় কাউন্সিলরের অনুগামীরা তাদের ধরে হেনস্থা করে। থানায় অভিযোগ জানাতে আসলে থানার মধ্যেও তাদের হেনস্থা করে কাউন্সিলরের অনুগামীরা। পুলিশ কর্মীদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কাউন্সিলর অশোক সাহা৷ তিনি জানান, ওই মহিলা চিকিৎসক বহিরাগতদের এনে ২ নং কলোনিতে তার ব্যক্তিগত অফিসে ভাঙচুর চালায়৷ তাকে নাকি শারীরিকভাবেও হেনস্থা করে। এই ঘটনায় কাউন্সিলর এর পাশে আছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। তিনি বলেন, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পুরসভার পক্ষ থেকে সমস্ত ঘটনা জেলার পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে জানানো হবে৷ যাতে প্রশাসন ওই চিকিৎসকের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেয়।
The post থানার মধ্যেই মহিলা চিকিৎসকের সঙ্গে বচসা কাউন্সিলরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Thy1Mo
via IFTTT
Comments
Post a Comment