ঠান্ডায় যুবুথুবু বাঁকুড়া

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: শীতে জুবুথবু বাঁকুড়া। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে পাল্লা দিয়ে এই জেলাতেও নামছে তাপমাত্রার পারদ। শুক্রবার জেলায় তাপমাত্রা দশের নীচে৷ সর্বত্র ঠান্ডায় যুবুথুবু মানুষ। গ্রাম শহর সর্বত্র অনেক মানুষকে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে বসে থাকতে দেখা গেছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষ রাস্তামুখো গচ্ছেন না। সকালের দিকে রাস্তা প্রায় জনমানবহীন। যাত্রীবাহী বাসগুলি অধিকাশই ফাঁকা। এই মুহূর্তে চিকিৎসকদের পক্ষ থেকে সাধারণ মানুষকে যতটা সম্ভব গরম পোশাক পরে বেরতে বলা হয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরেই রেকর্ড ভাঙল কনকনে শীত

যদিও শীত বাড়ার সঙ্গে সঙ্গে জেলার মুকুটমনিপুর, শুশুনিয়া সহ অন্যান্য পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতকে উপেক্ষা করেই মানুষ বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে সকালে ও সন্ধ্যার পর শীতের দাপট বাড়তে শুরু করেছে। প্রতিদিনই তাপমাত্রা নিম্নগামী। গত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ি এই ধরণের অবস্থা জানুয়ারীর প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের৷

আরও পড়ুন: ইন্ডিগো-র পারফরমেন্স সবচেয়ে খারাপ: সংসদীয় কমিটি

এদিন সকালে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের পাশে রতনপুরের কাছে আগুনের পাশে বসে শেখ শোলেমান, রতন রায়রা বলেন, ভীষণ ঠাণ্ডা পড়েছে। বাড়ি থেকে বেরোনোই দায়। হাত পা ঠাণ্ডা হয়ে আসছে। তাই কাজে বেরোনোর আগে একটু আগুন জ্বেলে শরীর গরম করে নিচ্ছি। একই ছবি জেলার প্রায় সর্বত্র।

অন্যদিকে, এই অবস্থায় সিমলাপাল ডেভেলপম্যান্ট সোসাইটি এই শীতের মরশুমে গত ২৫শে ডিসেম্বর থেকে শুরু করে ১লা জানুয়ারী পর্যন্ত ধারাবাহিক শীতবস্ত্র প্রদান কর্মসূচী গ্রহণ করেছে। খাতড়া মহকুমা এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে ঘুরে ঘুরে সংস্থার পক্ষ থেকে প্রান্তিক মানুষ গুলির হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: সুখবর: বয়স্ক এবং মহিলাদের জন্য দারুণ উপহার দিচ্ছে রেল

সংস্থার পক্ষ থেকে কর্ণধার অনুপ পাত্র বলেন, এক হাজার মানুষকে এই শীতের মরশুমে শীতবস্ত্র দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে৷ এখনও পর্যন্ত মহকুমার সিমলাপাল, তালডাংরা, ইন্দপুর ব্লক এলাকার অসহায় দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। শুক্রবার থেকে এই কর্মসূচী মহকুমা এলাকার জঙ্গলমহলে শুরু হয়েছে৷

The post ঠান্ডায় যুবুথুবু বাঁকুড়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rXVfeJ
via IFTTT

Comments