বক্সিং ডে টেস্টে একঝাঁক বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি
মেলবোর্ন: অ্যাডিলেড ও পারথের পর ভারত-অস্ট্রেলিয়া চলতি বর্ডার-গাভাসকর ট্রফি ১-১ সমতায় দাঁড়িয়ে৷ এই অবস্থায় এমসিজি’তে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট শুধু দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ নয়, ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে ব্যক্তিগতভাবেও মাইলফলকসূচক হয়ে দাঁড়াতে পারে৷ মেলবোর্ন টেস্টের আগে একঝাঁক ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে কোহলি৷ বেশ কয়েকটা বিশ্বরেকর্ড ভাঙা ছাড়াও আরও কয়েকটা রেকর্ড ছোঁয়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে৷ একঝলকে দেখে নেওয়া যাক মেলবোর্নে কোহলি কোন কোন রেকর্ডগুলি ভাঙতে ও গড়তে পারেন…
তিন ফর্ম্যাট মিলিয়ে এক ক্যালেন্ডারবর্ষে সব থেকে বেশি আন্তর্জাতিক রান করার থেকে মাত্র ১৮১ রান দূরে দাঁড়িয়ে রয়েছেন কোহলি৷ ২০১৮ সালে টি-২০, ওয়ান ডে ও টেস্ট মিলিয়ে এপর্যন্ত ২৬৫৩ রান করেছেন কোহলি৷ তিনি দাঁড়িয়ে কিংবদন্তি প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের ঠিক পিছনে৷ ২০০৫ সালে পন্টিং অন্তর্জাতিক ক্রিকেটে ২৮৩৩ রান করেছিলেন৷ মেলবোর্নের দুই ইনিংস মিলিয়ে ১৮০ রান করলে পন্টিংয়ের বিশ্বরেকর্ড ছোঁবেন বিরাট৷ নূন্যতম আরও এক রান বেশি করলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড৷
বিস্তারিত আসছে…
The post বক্সিং ডে টেস্টে একঝাঁক বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CwLcDA
via IFTTT
Comments
Post a Comment