গুজরাতে উপ-নির্বাচনের জয়ে অক্সিজেন পেল পদ্ম শিবির

গান্ধীনগর: গো-বলয়ের ভোটে পর্যুদস্ত গেরুয়া শিবির৷ সেই ক্ষতের জ্বালায় মলম দিল গুজরাতের জসদাঁ আসনে উপ-নির্বাচনের ফলাফল৷ রাহুলের কংগ্রেস প্রার্থীকে হেলায় হারিয়ে জিতলেন বিজেপি প্রার্থী৷ জয়ের ব্যবধান ১৯ হাজার ৯৮৫ ভোটের৷

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী ও একজন সবজি বিক্রেতার একই ক্ষমতা’

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে জয় পায় কংগ্রেস৷ উজ্জীবিত বিরোধীরা৷ ফলে বিজেপি বিরোধী প্রচার ছিল তুঙ্গে৷ এই অবস্থায় জসদাঁ আসনের উপ-নির্বাচন গেরুয়া বাহিনীর সামনে কঠীন চ্যালেঞ্জ খাড়া করে৷ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে পরাজয় মানে লোকসবার আগে মানসিকভাবে অনেকটাই এগিয়ে শুরু করবে বিরোধীরা৷

কিন্তু, আপাতত স্বস্তি৷ উপনির্বাচনে জয় পেলেন কংগ্রেস ছেড়ে শাসক বিজেপিতে আসা মন্ত্রী কুনভারজি বাভালিয়া৷ জয়ের ব্যবধানও প্রতিপক্ষে চেয়ে অনেকটা বেশি৷ এই জয়ের ফলে বিজেপি শিবিরে যেমন আশঙ্কা কাটল বলে মনে করা হচ্ছে, তেমনই মন্ত্রীত্বও টিঁকে রইল বাভালিয়ার৷

উপ-নির্বাচনে জয়ের পরই মন্ত্রিসবার সদস্য বাবালিয়াকে জয়ের শুভেচ্ছা জানান গুজরাটের প্রধানমন্ত্রী বিজয় রূপানী৷ তিনি বলেন, ‘‘ফের প্রমাণ হল মানুষের আস্থা বিজেপির প্রতি অটুট রয়েছে৷ আগামী লোকসভাতেও দেশের শাসনভার পাবেন নরেন্দ্র মোদী৷’’

জসদাঁ বিধানসবা আসনটি অভিজ্ঞ রাজনীতিক কুনভারজি বাভালিয়ার গড় বলে পরিচিত৷ তবে এর আগে কংগ্রেস থেকে ওই আসনের পাঁতবারের বিদায়ক তিনি৷ কিন্তু চলতি বছরের জুনে জার্সি বদলে গেরুয়া দলে যোগ দেন তিনি। রূপানী সরকারে মন্ত্রী হিসেবেও শপথ নেন তিনি৷ ইস্তফা দেন বিধায়ক পদ থেকে৷ এই পরিস্থিতিতে ওই আসনে তাই উপ-নির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে৷

আরও পড়ুন: নির্বাচনে হারের দায় নেতৃত্বের উপরই বর্তায়, নাম না করে মোদীকে বার্তা নীতিনের

এক সময়েক দলের সৈনিক বাভালিকে বিশ্বাসঘাতক বলে প্রচারে সরব হয় হাত শিবির৷ তার মাঝেই গো-বলয়ের ভোটের ফল বের হয়৷ সাফল্য পায় কংগ্রেস৷ বার্ষিয়ান বিজেপি প্রার্থীকে হারাতে ওই কেন্দ্রে নতুন মুখ আভসার নায়েকাকে লড়ার টিকিট দেয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ যিনি নিজেও বাভালিয়ার অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। ফলে লড়াই হয় সমানে সমানে৷ সেই লড়াইয়েই বাজি মাত করে গুজরাটে ফের উজ্জীবিত পদ্ম শিবির৷

The post গুজরাতে উপ-নির্বাচনের জয়ে অক্সিজেন পেল পদ্ম শিবির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2CvFAcD
via IFTTT

Comments