মেডিক্যাল কলেজে চাঙড় ভেঙে আহত চার
স্টাফ রিপোর্টার, কলকাতা: অগ্নিকাণ্ডের পর এবার মেডিক্যাল কলেজে চাঙড় ভেঙে দুর্ঘটনা। আহত চার রোগি৷
জানা গিয়েছে, শুক্রবার সকালে চক্ষু বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন তাঁরা। সেখানেই এই দুর্ঘটনার জেরে আহত হয় এই রোগিরা৷ হঠাৎ এই হাসপাতালের সিলিং-এর চাঙড় ভেঙে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় আহতদের এমার্জেন্সিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷
আহতদের মধ্যে রয়েছেন বৃদ্ধও। আহতদের সিটি স্ক্যানও করানো হবে বলে হাসপাতাল সূত্রে খবর৷ তবে কি ভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
মাস কয়েক আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই কলকাতা মেডিক্যাল কলেজে।
The post মেডিক্যাল কলেজে চাঙড় ভেঙে আহত চার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PqJnv8
via IFTTT
Comments
Post a Comment