রোহিতকে চ্যালেঞ্জ পেইনের, মেলবোর্নে শুরু স্লেজিং

মেলবোর্ন: বাইশ গজে কথার লড়াই! ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ডুয়েল আর উত্তাপ থাকবে না, হয় নাকি৷ পারথের পর এবার স্লেজিং শুরু মেলবোর্নে৷ বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে রোহিতকে চ্যালেঞ্জ পেইনের৷

রোহিতের মনেসংযোগ নাড়িয়ে দিতে ম্যাচের দ্বিতীয় দিন উইকেটের পিছন থেকে টিপ্পনি শুরু করে দেন অজি অধিনায়ক৷ সতীর্থ ফিঞ্চের সঙ্গে চলে বাক্য বিনিময়, সেখানেই নিশানায় রোহিত৷

রোহিত ব্যাটিং করার সময় বন্ধু ফিঞ্চকে পেইন বলেন, ‘তুমি আইপিএলে প্রায় সব দলেই তো খেলে ফেলেছ৷’ পাল্টা ফিঞ্চ বলেন এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা হয়নি৷ এরপরই চিমটি কেটে পরোক্ষভাবে হিটম্যানকে উদ্দেশ করে পেইন বলেন, ‘আমি বরাবরই আরসিবি আর মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে কাকে সমর্থন করব দ্বন্দ্বে থাকি৷ মেলবোর্নে রোহিত যদি ছক্কা মারে, আর দ্বন্দ্বে থাকব না৷ রোহিতের মুম্বই ইন্ডিয়ান্সের জন্য গলা ফাটাব’৷

The post রোহিতকে চ্যালেঞ্জ পেইনের, মেলবোর্নে শুরু স্লেজিং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2rY2cg2
via IFTTT

Comments