আসাদুদ্দিন ঘনিষ্ঠ টিআরএসকে সমর্থনের বার্তা বিজেপির

হায়দরাবাদ: মুসলিম সংগঠনের সঙ্গ ত্যাগ করলেই ভোট পরবর্তী সরকার গড়ার প্রক্রিয়ায় টিআরএসকে সমর্থন করতে প্রস্তুত বিজেপি৷ এমনই বার্তা দেওয়া হল৷

তেলেঙ্গানার গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, এআইএমআইএম ও তাদের নেতা আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গ ত্যাগ করলেই সমর্থন করা হবে চন্দ্রশেখর রাওকে৷

আরও পড়ুন- বুলন্দশহর: মৃত্যুর একদিন আগেই সেই সুবোধের বদলি চেয়েছিল বিজেপি নেতা

নবগঠিত তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট পরবর্তী সমীকরণ জমে উঠেছে৷ এক্সিট পোল রিপোর্টে বলা হয়েছে, এই রাজ্যে ফের ক্ষমতায় আসতে চলেছেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও৷ বাকি চার রাজ্যের ভোটে বিজেপি প্রবল ধাক্কা খাচ্ছে৷ ফলে চিন্তিত বিজেপি শিবির।

আরও পড়ুন- জানেন আপনার ৩০টাকায় কেনা পেঁয়াজের জন্য মাত্র ৫০ পয়সা পাচ্ছেন কৃষক

এই অবস্থায় কর্নাটকে যেভাবে সরকার গড়েও তার সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় কুর্সি ছাড়তে হয়েছে বিজেপিকে সেটা আর করতে নারাজ মোদী-অমিত শাহের দল৷ ফলে এক্সিট পোলের রিপোর্টে তেলেঙ্গানায় টিআরএসের বিপুল জয়ের ইঙ্গিত মিলতেই আগেভাগে সমর্থন জানিয়ে রাখার বার্তা দেওয়া হল৷

আরও পড়ুন- সহপাঠীদের হাতে বিকৃত যৌন লালসার শিকার ১২ বছরের নাবালক

দক্ষিণের কোনও রাজ্যেই বিজেপি ক্ষমতায় নেই৷ তেলেঙ্গানায় সরকারের জোটে আসাটাই বিজেপির অন্যতম লক্ষ্য৷ অন্যদিকে এই রাজ্যের ভোটে কংগ্রেস ও টিডিপি সহ বাম জোটের ঐক্য কী ফল করতে চলেছে তার দিকেও নজর রাখছেন বিশেষজ্ঞরা৷

The post আসাদুদ্দিন ঘনিষ্ঠ টিআরএসকে সমর্থনের বার্তা বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2SFvFqp
via IFTTT

Comments