নির্মল বাংলা গড়তে ছুটির দিনেও অভিযানে পুরকর্মীরা

স্টাফ রিপোর্টার, বারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মেনে বাংলা জুড়ে নির্মল বাংলা প্রকল্পকে সফল করতে উদ্যোগী বিভিন্ন পুরসভা এলাকার পুরকর্মীরা। রবিবার ছুটির দিনে উত্তর বারাকপুর পুরসভার পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ তাদের নিয়ে দুই পুরপারিষদ অভিজিৎ মজুমদার ও কমলেশ উকিলের নেতৃত্বে উত্তর বারাকপুরের ইছাপুর নর্থল্যান্ড স্টোর বাজারে প্লাস্টিক বিরোধী জনসচেতনতা মূলক প্রচার অভিযান চালানো হয়।

বাজারের বিক্রেতা থেকে ক্রেতা সকলকেই বোঝানো হল প্লাস্টিক পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক। নাগরিকদের ব্যাবহারের পর ফেলে দেওয়া প্লাস্টিক জমে নালা নর্দমার মুখ আটকে দেয়৷ সেখানেই মশার লার্ভার উৎপত্তি হয়। সেই কারণে চলতি মাসের প্রথম দিন থেকে উত্তর বারাকপুর শহরে সম্পূর্ণ রূপে প্লাস্টিক নিষিদ্ধ করেছে উত্তর বারাকপুর পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে নাগরিকদের জানিয়ে দেওয়া হয়েছে উত্তর বারাকপুর শহরে প্লাস্টিকের ক্যারিব্যাগ এবং থার্মোকলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলাকে সুন্দর ও সবুজ করে গড়ে তোলার জন্য মিশন নির্মল বাংলা প্রকল্প চালু করেছে৷ তাই পুরসভা থেকে গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বস্তরের জনগণকে সচেতন করার জন্য দলীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনেই প্লাস্টিক বিরোধী প্রচার অভিযান শুরু করেছে উত্তর বারাকপুর পুরসভা কর্তৃপক্ষ। ইছাপুর নর্থল্যান্ড স্টোর বাজারে প্লাস্টিক বিরোধী প্রচার অভিযান চালিয়ে রবিবার সকালে বাজারের বিক্রেতা ও ক্রেতাদের কাছ থেকে বেশ কিছু প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেছে উত্তর বারাকপুর পুরসভার কর্মীরা।

পুর পারিষদ অভিজিৎ মজুমদার বললেন, ‘উত্তর বারাকপুর শহরকে সবুজ করে তুলতে এবং শহর পরিষ্কার রাখতে৷ মশাবাহিত রোগের প্রকোপের মোকাবিলা করতে আমরা আমাদের পুরসভা অঞ্চলে প্লাস্টিক এবং থার্মোকলের ব্যাবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছি। আমরা আজ বাজারে এসে জন সচেতনতামূলক প্লাস্টিক বিরোধী প্রচার অভিযান চালালাম। বাজারের ক্রেতা বিক্রেতারা সকলেই সচেতন হয়েছেন। ইতিমধ্যেই বাজারের ৮০ শতাংশ মানুষ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যাবহার করছেন না। আগামীদিনেও নিয়মিত আমাদের এই জনসচেতনতা মূলক প্রচার অভিযান শহরের সর্বত্রই চলবে।’

The post নির্মল বাংলা গড়তে ছুটির দিনেও অভিযানে পুরকর্মীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2QJB0iV
via IFTTT

Comments