বিশ্বরেকর্ড গড়ে ধোনিকেই ‘নায়ক’ বললেন পন্ত
পারথ: অ্যাডিলেড টেস্টে দুই ইনিংস মিলিয়ে উইকেটের পিছনে দস্তানাবন্দী করেছেন এগারোটি ক্যাচ। প্রথম অস্ট্রেলিয়া সফরে এসেই বিশ্বরেকর্ডের অধিকারী হয়েছেন ঋষভ পন্ত। রেকর্ড গড়ার পথে জাতীয় দলে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঋদ্ধিমান সাহার একই ম্যাচে ১০টি ক্যাচ নেওয়ার কৃতিত্বকেও পিছনে ফেলেছেন তরুণ এই উইকেটকিপার। কিন্তু উইকেটের পিছনে তাঁর সাফল্যের এই রসায়ন কী? পন্তের উত্তর, চাপের মুহূর্তে উইকেটের পিছনে তাঁকে ধৈর্য্যশীল হতে শিখিয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সংক্ষিপ্ত ফর্ম্যাটের ক্রিকেটে ভবিষ্যতের কথা ভেবে ধোনির বিকল্প হিসেবে পন্তকে তৈরি রাখছেন নির্বাচকরা। তাতে কী? সিনিয়র ধোনিকেই ‘দ্য হির অফ দ্য কান্ট্রি’ আখ্যা দিয়ে পন্ত জানাচ্ছেন, চাপের মূহূর্তে উইকেটের পিছনে গ্লাভস হাতে তাঁর সহনশীলতার পাঠ শেখা ধোনির কাছেই। অ্যাডিলেডে অজিদের প্রথম ইনিংসে ছ’টি ক্যাচ ধরে ধোনির সঙ্গে একাসনে বসে গিয়েছিলেন দিল্লির এই তরুণ। দ্বিতীয় ইনিংসে আরও পাঁচটি ক্যাচ তালুবন্দী করে জ্যাক রাসেল ও এবি ডিভিলিয়ার্সের সঙ্গে নাম লিখিয়েছেন এলিট ক্লাবে।

কিন্তু ধোনি প্রসঙ্গে বলতে গিয়ে পন্ত জানাচ্ছেন, ‘ক্রিকেটার হিসবে তোঁ বটেই, ব্যক্তি হিসেবেও অনেক কিছুই রপ্ত করেছি তাঁর কাছ থেকে। তিনি আশেপাশে থাকলেই আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েকগুণ। কখনও কোনও সমস্যায় পড়লেই তাঁর কাছে ছুটে যাই এবং সঙ্গে সঙ্গেই সমাধানের উপায়ও বাতলে দেন তিনি।’ পন্তের আরও সংযোজন, অ্যাডিলেডের মতো চাপের সিচুয়েশনে সবসময় শান্ত থাকতে এবং একশো শতাংশ উজাড় করে দেওয়ার পরামর্শ দেন ধোনি।

অর্থাৎ তাঁর বিশ্বরেকর্ডের পিছনে পরোক্ষভাবে যে ধোনি জড়িয়ে রয়েছেন ওতোপ্রতো ভাবে, সেটা পন্তের কথাতেই স্পষ্ট। তবে বিশ্বরেকর্ড প্রসঙ্গে দিল্লির এই তরুণ উইকেটকিপারের সাফ কথা, ‘আমি কখনওই রেকর্ডের কথা ভেবে মাঠে নামি না। তবে কিছু ক্যাচ ধরে ঝুলিতে ভরার মজাই আলাদা। মাইলস্টোন সবসময়ই আনন্দের, কিন্তু এটা নিয়ে বিশেষ কিছু ভাবছি না।’

উল্লেখ্য, অ্যাডিলেড টেস্টে ১১টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ডের অধিকারী হন ঋষভ পন্ত। পঞ্চম দিন মিচেল স্টার্কের ক্যাচ তালুবন্দী করতেই এই মাইলস্টোনে পৌঁছে যান দিল্লির তরুণ উইকেটকিপার। ইংরেজ উইকেটকিপার জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের সঙ্গে একাসনে বসে যান তিনি। যদিও এরপর ন্যাথন লায়নের ক্যাচ ফস্কে এককভাবে বিশ্বরেকর্ডের অধিকারী হওয়ার সুযোগ নষ্ট করেন পন্ত।
The post বিশ্বরেকর্ড গড়ে ধোনিকেই ‘নায়ক’ বললেন পন্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2C53ATR
via IFTTT
Comments
Post a Comment