পদ্মাপারে ভোট: পিত্রালয়ে হাসিনার প্রাথম প্রচারে নজর দুনিয়ার

প্রসেনজিৎ চৌধুরী: অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল স্ক্রিন জুড়ে৷ তিনি বলে চলেছেন- টুঙ্গিপাড়া হল পৃথিবীর সবথেকে সুন্দর স্থান৷ ব্যাকগ্রাউন্ডে সবুজে ঢেকে থাকা নদীর দুপারের গ্রাম্য জীবনের অনাদি অক্লান্ত দৃশ্য মনে করিয়ে দেয়-আবার আসিব ফিরে এই বাংলায়…

সদ্য মুক্তি পাওয়া তথ্য-কাহিনীচিত্র ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ (Hasina: A Daughter’s Tale) এর এক দৃশ্যে এমনই কিছু মুহূর্ত ধরা রয়েছে৷ ব্যাক গ্রাউন্ডে বেজেছে পান্নালাল দাশগুপ্তের শ্যামা সঙ্গীত৷ বলে চলেছেন শেখ হাসিনা-তাঁর জীবন কথা৷ মুগ্ধ হয়ে শুনেছেন দর্শক৷ এহেন সবুজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আবার ঘরের মেয়ে তথা প্রধানমন্ত্রী৷

এলিট অফ দ্য এলিটস ৷ এভাবেই ভাবা যেতে পারে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ গোপালগঞ্জ-৩ সংসদীয় আসনকে৷ এই কেন্দ্র থেকেই লড়াই করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷ আর ৬ বারের সংসদ সদস্য৷ বিরোধী নেত্রী থেকে প্রধান মন্ত্রীর কুর্সিতে পৌঁছে গিয়ে ক্রমাগত আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত হয়েছেন তিনি৷

বুধবার শুরু হয়ে গেল বাংলাদেশের একাদশতম জাতীয় নির্বাচনের মারকাটারি প্রচার পর্ব৷ তবে এরই মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করেছে বিক্ষিপ্ত সংঘর্ষের কথা৷ মৃত্যু হয়েছে কয়েকজনের৷ মঙ্গলবার রাতেই আক্রান্ত হয়েছেন অন্যতম বিরোধী নেতা তথা বিএনপি মহাসচিব মির্জা পকরুল ইসলামি আলমগীর৷ ঘটনায় চিন্তিত নির্বাচন কমিশন৷

পড়ুন: বাংলাদেশি মুসলিমদের বিতাড়ন, হিন্দু শরনার্থীদের আশ্রয়ের আশ্বাস দিলীপের

আর বুধবার সকাল থেকেই বাংলাদেশের নির্বাচনী ভোট হাওয়ার মুখ ঘুরে গিয়েছে গোপালগঞ্জের দিকে৷ ঢাকা বিভাগের অন্তর্গত এই গোপালগঞ্জ-৬ আসন (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) কেন্দ্রের আওয়ামী লীগ প্রার্থী শেখ হাসিনা৷ নির্বাচনী ফলাফল তাঁর অনুকুলেই যাচ্ছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে দলীয় নেতা কর্মীদের কাছে৷ তবুও লড়াইয়ে খামতি নেই নেত্রীর৷

সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, রাজনৈতিক মঞ্চ থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে কী বক্তব্য রাখতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা৷ সেটা জানতে মুখিয়ে বাংলাদেশবাসী৷ আর সীমান্ত পেরিয়ে সেই বার্তা জানতে উদগ্রীব বিশ্ব৷ দুনিয়ার ২৬ তম শক্তিধর মহিলা শেখ হাসিনা৷ তাঁর নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এমনই আশা রেখেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রসংঘ৷

পড়ুন: ঘণ্টায় ৬৫০ কিলোমিটার বেগে উড়তে পারে বাংলাদেশের এই ড্রিমলাইনার

এমনিতেই জঙ্গি গোষ্ঠীর হিটলিস্টে রয়েছে তাঁর নাম৷ একাধিকবার হামলার মুখে অল্পের জন্য রক্ষা পেয়েছেন৷ ভয়াবহ গ্রেনেড হামলায় বেঁচে গিয়েছিলেন একটুর জন্য৷ তারপরেও তাঁর জীবন নাশের চেষ্টা করা হয়েছে৷ পিতাকে সপরিবারে খুন করা হয়েছিল৷ ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় কোনও ফাঁক নেই৷ গোপালগঞ্জের সর্বত্র জারি হয়েছে কড়া সতর্কতা৷

নির্বাচনী প্রচারের মাঝেই ঝটিকা সফর পিত্রালয় সংলগ্ন এলাকায়৷ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাসিনা। নির্বাচনী প্রচার সেরে রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে থাকবেন৷ বৃহস্পতিবার টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকায় ফিরবেন তিনি৷ পথে বেশ কয়েকটি পথসভায় অংশ নেবেন৷

The post পদ্মাপারে ভোট: পিত্রালয়ে হাসিনার প্রাথম প্রচারে নজর দুনিয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UCkWhV
via IFTTT

Comments