ব্যাংক ধর্মঘট সর্বাত্মক: ইউএফবিইউ

নয়াদিল্লি: দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের জেরে পরিষেবা ব্যাহত হয়েছে বুধবার৷ বিজয়া ব্যাংক, ব্যাংক অফ বরোদা এবং দেনা ব্যাংকের সংযুক্তিকরণের প্রস্তাবের বিরোধিতা করে এই ধর্মঘট ডেকেছে ব্যাংক কর্মী ও অফিসারদের ৯টি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (ইউএফবিইউ)৷

গত সেপ্টেম্বরে সরকার এই তিনটি ব্যাংকের সংযুক্তিকরণের কথা বলেছিল৷ তখনই তার প্রতিবাদ জানান ইউনিয়নগুলি কারণ তাদের মতে, এই সংযুক্তিকরণ গ্রাহক এবং ব্যাংক কারও পক্ষেই আদৌ মঙ্গলজনক নয় বরং ক্ষতিকর৷

এই ধর্মঘটের ফলে টাকা জমা, তোলা,ড্রাফট করা চেক ক্লিয়ারেন্স সহ বিভিন্ন ব্যাংকের শাখায় কোনও পরিষেবাই পাওয়া যাচ্ছে না৷ এই ধর্মঘটের প্রভাব পড়েছে এটিএমগুলিতেও বহু জায়গায় এটিএমের শাটার নামান থেকেছে৷ এদিকে এদিনের ধর্মঘট সর্বাত্মক বলে দাবি করেছেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস৷ এআইবিইএ সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কাটাচলম জানিয়েছেন, গোটা দেশেই এই ধর্মঘট সাড়া ফেলছে এবং কর্মীরা তাদের দাবির জন্য লড়ছে৷

গত কয়েক দিনের মধ্যে ফের আর একটি ব্যাংক ধর্মঘট হল৷ গত২১ডিসেম্বর ব্যাংকগুলির অফিসারেরা ধর্মঘট ডেকেছিল সংযুক্তিকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে ৷ সেদিনটি শুক্রবার তারপরের দিন ছিল চতুর্থ শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ ছিল৷ অন্যদিকে আজ ২৬ তারিখ ব্যাংক ধর্মঘট এবং তার আগের দিন ২৫ ডিসেম্বর খ্রিষ্টমাস উপলক্ষ্যে ছুটি ছিল৷ ফলে ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই কয়দিনে শুধুমাত্র ২৪ তারিখ ব্যাংক পরিষেবা পাওয়া গিয়েছে৷

The post ব্যাংক ধর্মঘট সর্বাত্মক: ইউএফবিইউ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EOCT8D
via IFTTT

Comments