শীঘ্রই নতুন ২০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাংক
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শীঘ্রই নতুন ২০ টাকার নোট আনছে যাতে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য থাকছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে৷ নোটবন্দির সময় পুরনো ৫০০ এবং ১০০০টাকার নোট নিষিদ্ধ করা হলেও বাকী নোটগুলি যথারীতি ব্যবহারযোগ্য ছিল৷
পড়ুন: ষষ্ঠ বেতন কমিশন চালুর দাবিতে বড়সড় সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের
দেশের কেন্দ্রীয় ব্যাংক বিমুদ্রাকরণের পর নতুন সংখ্যার ২০০ এবং ২০০০ টাকার নোট বাজারে আনার পাশাপাশি নতুন আঙ্গিকে ১০,৫০,১০০ এবং ৫০০ টাকার নোট এনেছে৷ নতুন নোটগুলি মহাত্মা গান্ধীর নতুন সিরিজের৷ এই নতুন নোটগুলির সাইজ ও নকশা একই সংখ্যার আগের পুরনো নোটের থেকে আলাদা৷
পড়ুন: গাড়িপ্রেমীদের জন্যে খারাপ খবর! আকাশ ছুঁতে চলেছে গাড়ির দাম
রিজার্ভ ব্যাংকের তথ্যানুসারে, ২০১৬ সালের ৩১ মার্চ ৪.৯২ বিলিয়ন নোট বাজারে ঘুরছিল৷ এরপরে তা দ্বিগুণ হয়ে ১০ বিলিয়ন হয় ২০১৮ সালের মার্চে৷ ২০১৮ সালের মার্চে ২০ টাকার নোট বাজারে থাকা মোট নোটগুলির মূল্যের ৯.৮ শতাংশ৷
The post শীঘ্রই নতুন ২০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাংক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EKl3Du
via IFTTT
Comments
Post a Comment