কেষ্টর গড়ে পদত্যাগের হিড়িক বিজেপিতে
স্টাফ রিপোর্টার, সিউড়ি: দিন কয়েক আগেই পদ থেকে সরানো হয় বীরভূম বিজেপির কিষাণ মোর্চার সভাপতি শান্তনু মণ্ডলকে৷ তারপর থেকেই সমস্যার সূত্রপাত৷ বিক্ষোভ শুরু হয় তার পর থেকেই৷

শান্তনু মণ্ডলের অনুগামীরা মানতে পারেননি সেই সিদ্ধান্ত৷ প্রকাশ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ শনিবার সকাল থেকেই জেলা সভাপতির রামকৃষ্ণ রায়ের বিরুদ্ধে শ্লোগান তোলেন তাঁরা৷

এমনকী এর প্রতিবাদে কিষাণ মোর্চার ২৭ জন পদত্যাগ করেন এদিন৷ এই পদত্যাগের হিড়িকে সহ সভাপতি, কোষাধ্যক্ষও এদিন লিখিত পদত্যাগ করেন৷ জেলা সম্পাদক পলাশ মিত্রের হাতে গোলাপ ফুল দিয়ে সেই লিখিত পদত্যাগপত্র তুলে দেওয়া হয়৷
বিস্তারিত আসছে…
The post কেষ্টর গড়ে পদত্যাগের হিড়িক বিজেপিতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2G75WWq
via IFTTT
Comments
Post a Comment