রাম সেতুকে রেপলথে জুড়তে উদ্যোগ মোদী সরকারের

নয়াদিল্লি: রাম সেতু কি সত্যিই মানুষের হাতে তৈরি হয়েছিল নাকি নিছকই একটা মিথ? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে কিনা জানা নেই। তবে এবার সেই সেতুর উৎসস্থলকে রেলপথের সঙ্গে জুড়বে সরকার। নতুন বছরেই এই কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

রামেশ্বরম থেকে ধনুষকোডি পর্যন্ত থাকবে সেই রেললাইন। এই ধনুষকোডি থেকেই রাম সেতু শুরু হয়েছিল বলে বিশ্বাস করা হয়। ১৭ কিলোমিটার সেই রেললাইন তৈরি করতে খরচ হবে ২০৮ কোটি টাকা। চলতি অর্থবর্ষে যেসব রেলপথ বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এটিও তার মধ্যে একটি।

আগে ধনুষকোডিতে একটি রেল স্টেশন ছিল। কিন্তু ১৯৬৪-তে রামেশ্বরমে ভয়াবহ সাইক্লোনে সেটি নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর থেকে আর উদ্যোগ নেওয়া হয়নি। একসময় তীর্থযাত্রীদের আকর্ষণের জায়গা ধনুষকোডি ভূতুড়ে স্থানে পরিণত হয়। ওই এলাকায় প্রায় কেউ যেতেন না। অথচ রামের ভক্তরা এই ধনুষকোডিতে জলে ডুব না দিলে তীর্থ সম্পূর্ণ হয়েছে বলে মনে করে না। এই লাইন তৈরি হলে নতুন করে ফের পর্যটকদের ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে।

এই রেললাইন শ্রীলঙ্কা পর্যন্ত রেলপথ তৈরির পথে একধাপ এগোবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া পম্বন চ্যানেলের উপর তেরি হবে একটি নতুন ব্রিজ। বর্তমানে ১০৪ বছরের পুরনো একটি ব্রিজ রয়েছে সেখানে। তার পাশ দিয়েই তৈরি হবে নতুন নির্মাণ। খরচ পড়বে ২৪৯ কোটি। এটি হবে দেশের প্রথম ভার্টিকালি লিফট ব্রিজ। বড় ঢেউ বা জলোচ্ছ্বাস এলে আপনা থেকেই উঠে যাবে সেই ব্রিজ।

The post রাম সেতুকে রেপলথে জুড়তে উদ্যোগ মোদী সরকারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2ENSYdX
via IFTTT

Comments