প্রকাশ্যে কষাইয়ের হাতে খুন অপর কষাই

স্টাফ রিপোর্টার, কলকাতা: ধার দেওয়া টাকা ফেরৎ চাওয়া নিয়ে বচসা৷ তার জেরে মাংস কাটার চপার দিয়ে প্রকাশ্যে খুন করা হল চুন্নু মিঞা নামে এক ব্যক্তিকে৷ ঘটনা মেটিয়াবুরুজ থানার শ্যামপুকুর লেনের৷ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা রয়েছে ওই এলাকায়।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মেটিয়াবুরুজ থানার পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত কালামকে। জানা গিয়েছে উভয়ই পেশায় কষাই৷

স্থানীয় সূত্রে জানা যায় দুপুর দুটো নাগাদ একই অঞ্চলের বাসিন্দা কালামের সঙ্গে চুন্নু মিঞার ধারের টাকা ফেরত নিয়ে ঝামেলা হয়। যা হাতাহাতিতে গড়ায়। এই সময় পাশেরএকটি মাংসের দোকান থেকে কালাম চপার নিয়ে চুন্নু মিঞাকে আঘাত করতে থাকে। ধড় দেহ প্রায় আলাদা হয়ে যায়৷

দিনের বেলা প্রকাশ্যে এই ঘটনায় স্থানীয়রা বেশ কিছুক্ষণ মৃতদেহ তুলতে দেয়নি পুলিশকে। পরে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।

The post প্রকাশ্যে কষাইয়ের হাতে খুন অপর কষাই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2E5FERL
via IFTTT

Comments