ভয়ঙ্কর রিপোর্ট: এক বছরে শুধু দূষণে মৃত্যু হয়েছে ১২ লক্ষ ভারতীয়ের

নয়াদিল্লি: তামাকে নয় দূষণেই হয়েছে সবথেকে বেশি মৃত্যু। ভারতে প্রত্যেক আটজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে বায়ুদূষণকেই দেখছেন বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ সম্প্রতি এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে তথ্য দিয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়া ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ। সেখানে বলা হচ্ছে, বায়ুদূষণের কারণে ভারতে অকালে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে বায়ুদূষণের কারণে ভারতে ১২.৪ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে।

বলা হচ্ছে, সত্তর বছরের কম বয়সী মানুষই বেশি করে বায়ুদূষণের কারণে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। অর্থাৎ ভারতীয়দের গড় আয়ু কমে যাচ্ছে এই বায়ু দূষণের কারণে।

১২.৪ লক্ষ মানুষের মধ্যে ৬.৭ লক্ষ মৃত্যু রাস্তার দূষণের কারণে হয়েছে। বাকি ৪.৮ লক্ষ মৃত্যুর কারণ বাড়ির ভিতরের দূষণ।

সার্বিকভাবে সারা বিশ্বে যত মানুষ বায়ু দূষণের কারণে মারা যান অথবা স্বাস্থ্য সম্পর্কিত বিপদের মধ্যে পড়েন, তার ২৬ শতাংশই ভারতীয়। এর মধ্যে যে রাজ্যগুলি দূষণে সবচেয়ে এগিয়ে সেগুলি হল দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা। তবে পশ্চিমবঙ্গে তথা কলকাতা শহরেও ক্রমশ বাড়ছে দূষণ। বাড়ছে অসুস্থতার হারও।

গবেষণা বলছে, ভারতে বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে ভারতীয়দের গড় বয়স ১.৭ বছর বেড়ে যাবে। সবচেয়ে বেশি বাড়বে রাজস্থানে (২.৫ বছর), তারপরে উত্তরপ্রদেশ (২.২ বছর) ও হরিয়ানা (২.১ বছর)।

The post ভয়ঙ্কর রিপোর্ট: এক বছরে শুধু দূষণে মৃত্যু হয়েছে ১২ লক্ষ ভারতীয়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PqJWoK
via IFTTT

Comments