অকালেই চলে গেলেন টলিউডের প্রবীণ এই অভিনেতা

কলকাতাঃ  চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা গৌতম দে। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন৷ ফলে মাঝে মধ্যেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রবীন এই অভিনেতা। হঠাত গৌতমবাবুর প্রয়াণে গভীর শোকের ছায়া সিনে জগতে। অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে টেকনিশিয়ান্স স্টুডিওতে দুপুর দেড়টা নাগাদ ওনার মরদেহ নিয়ে আসা হবে। সেখানেই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অসংখ্য তার অনুরাগী।

 

জানা গিয়েছে, কয়েক বছর ধরেই ক্যান্সারের চিকিৎসা চলছিল প্রবীন এই অভিনেতার। সেই অবস্থাতেই শুটিং চালিয়ে জাচ্ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বাংলা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন ৷

এবং বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ এর পাশাপাশি এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘হৃদয়হরণ বিএ পাস’ সহ একাধিক ধারাবাহিকের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

The post অকালেই চলে গেলেন টলিউডের প্রবীণ এই অভিনেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SjiGuL
via IFTTT

Comments