পথ সচেতনতা বাড়াতে ফের শহরে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন

সোয়েতা ভট্টাচার্য, কলকাতা : প্রথম বছরের সফলতার পর ফের কলকাতা পুলিশ আয়োজন করতে চলেছে হাফ ম্যারাথন৷ অনেক সময় সচেতন না হওয়ার ফলে দুর্ঘটনায় প্রাণ যায় অনেকের৷ মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেফ লাইফের উদ্যোগ নিয়েছে প্রশাসন৷ আগামী ৬ জানুয়ারী ২০১৯এ কলকাতাবাসীদের সঙ্গে রাজপথে দৌড়ে এই সচেতনতা মানুষের মধ্যে আরও বাড়াতে এই ম্যারাথনের আয়োজন করেছে কলকাতা পুলিশ৷

৫, ১০ এবং ২১ কিলোমিটার— তিনটি বিভাগে ওই ইভেন্টকে ভাগ করা হয়েছে৷ কলকাতা পুলিশ মনে করছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে বাইরে আনার একটা সুযোগ পায়৷ গত ৭ জানুয়ারি দেশ জুড়ে এসডিএসএল হাফ ম্যারাথনে দৌড়েছিলেন অসংখ্য মানুষ। তাতে যোগ দিয়েছিল শহর কলকাতাও। লালবাজারের সঙ্গে হাত মিলিয়ে ওই ইভেন্টের আয়োজন করেছিল ন্যাশনাল ইনসিওরেন্স। সাতসকালেই রেড রোডে দেখা গিয়েছিল হাজার দশেকেরও বেশি উৎসাহীর ভিড়। হাফ ম্যারাথনে যোগ দিতে এসেছিলেন তাঁরা।

এই ইভেন্টে অংশগ্রহণ করতে মানুষকে আবাহন জানিয়েছে কলকাতা পুলিশ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই কর্মসুচির প্রচার করা হচ্ছে৷ উদ্দেশ্যে যাতে এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়৷ চলতি বছরে এই ম্যারাথন লঞ্চ করে পুলিশ৷ বছরের প্রথম রবিবার হবে হাফ ম্যারাথন দৌড়৷

কখনও সিগন্যাল ভেঙে গাড়ি চালানো, কখনও আবার মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপার করার মতো ঘটনা প্রায়শই ঘটে থাকে৷ এই গাফিলতির ফলে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ৷ এমনকি দুর্ঘটনার কবলে পরে অসংখ্য মানুষ প্রাণও হারাচ্ছেন৷ এই গাফিলতি থেকে মানুষকে সচেতন করতে এই ম্যারাথন গত বছরের মতো সফল হবে বলে আশাবাদী লালবাজার কর্তারা৷

এই অনুষ্ঠানে অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন সাধারণ মানুষ৷ অনলাইন আবেদন করতে হলে www.kpsdslmarathon.com এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে৷ অফলাইন আবেদনকারীদের কলকাতা পুলিশের আওতায় যে কোনও থানা অথবা কলকাতা পুলিশের যে কোনও ট্রাফিক গার্ডে যোগাযোগ করতে হবে ৷

The post পথ সচেতনতা বাড়াতে ফের শহরে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2LczD7h
via IFTTT

Comments