কৃষকদের প্রতি বঞ্চনার কারণে তিন রাজ্যে ধরাশায়ী বিজেপি: শুভেন্দু
স্টাফ রিপোর্টার, তমলুক: পাঁচ রাজ্যে বিধানসভার নির্বাচনে বাজিমাত করেছে কংগ্রেস৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এই ফলাফল চাঙ্গা করেছে বিজেপি বিরোধী দলগুলিকে৷ হতাশা গ্রাস করেছে গেরুয়া শিবিরকে৷ বিজেপির হারের পর্যালোচনা করে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কৃষক অসন্তোষের কারণে মোদী-শাহের এমন বিপর্যয়৷
তিনি জানান, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি বঞ্চনা তিন রাজ্যে বিজেপির ধরাশায়ীর কারণ। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের নবনির্মিত কৃষি ভবনের উদ্বোধনে এসে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিসগড়ে বিজেপির ধসের কারণ ব্যাখ্যা করেন তিনি৷ জানান, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের চটালে কী হয় তা দেখিয়ে দিয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিসগড় এবং রাজস্থান৷

বাম আমলে নন্দীগ্রাম ও খেজুরি জমি আন্দোলনের কথাও তুলে ধরে তিনি৷ সেই সময় নন্দীগ্রামের ২ টি এবং খেজুরির দুটি মিলিয়ে ২৯টি গ্রাম দখলের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল বামফ্রন্ট সরকার। তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই মা-মাটি-মানুষের সরকার আসার পরে কৃষিজমি কোনরকম বেসরকারি লোকেদের হাতে দেওয়া যাবে না বলে মুখ্যমন্ত্রী আইন করে দিয়েছেন। কৃষি জমিতে খাজনা নেওয়াও বন্ধ করে দিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, জেলাপরিষদের সভাধিপতি দেবব্রত দাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, সহ সভাপতি তিলক চক্রবর্তী, ব্লক কৃষি আধিকারিক কাজল কৃষ্ণ বর্মণ সহ অন্যান্যরা।

এদিন কৃষিমন্ত্রী আশিস বাবু জানান, বর্তমান সরকার কৃষকদের পাশে থেকে একের পর এক প্রকল্প চালু করে তাদের সাহায্য করে চলেছে। যা আগের সরকার ৩৪ বছর থেকেও করতে পারেনি। মা মাটি মানুষের সরকার মাটির মানুষের সঙ্গে থেকে তাদের সুখ দুঃখের কথা ভাবতে ভালোবাসে বলেই মানুষ আমাদের দু’হাত ভরে আশীর্বাদ করে চলেছেন।
The post কৃষকদের প্রতি বঞ্চনার কারণে তিন রাজ্যে ধরাশায়ী বিজেপি: শুভেন্দু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zTNniX
via IFTTT
Comments
Post a Comment