রাহুলের সাফল্যকে ছোট করে সংকীর্ণতার পরিচয় দিয়েছেন মমতা

স্টাফ রিপোর্টার, কলকাতা: লোকসভা নির্বাচনের সেমিফাইনালে পরাস্ত হয়েছে বিজেপি। যেটা রাজ্য হারালেও বিজেপির তিন রাজ্য দখল করেছে কংগ্রেস। দেশ জুড়ে উৎসবে মেতেছে কংগ্রেসের নেতাকর্মীরা। একই সঙ্গে দেখছে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর গদিতে দেখার স্বপ্ন।

আরও পড়ুন- ক্ষমতা পেয়েই ফের নিজেকে পাপ্পু প্রমাণ রাহুলের

বিজেপির পরাজয়ে স্বস্তির হাসি ফুটেছে বিরোধী শিবিরে। জোরাল হয়েছে ফেডারেল ফ্রন্ট গঠনের দাবি। গত মে মাসে কর্ণাটকে এই ফ্রন্টের কথা বলেছিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ রাজ্যে বিজেপির পরাজয়ের পরে প্রতিক্রিয়া দিয়েছেন মমতা। ট্যুইটারে লিখেছেন যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এই জয় মানুষের জয়, গণতন্ত্রের জয়।

 

তৃণমূল নেত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করেছেন বাংলার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বুধবার রানি রাসমণি রোডে জনসভা ছিল কংগ্রেসের। ওই দিনেই তিন রাজ্য দখলের সাফল্য উদযাপন করার পরিকল্পনা করেছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই মঞ্চেই দীর্ঘদিন পরে প্রদেশ নেতৃত্বের ঐক্য দেখা গিয়েছে। সোমেন, অধীর, দীপা, প্রদীপ, মান্নান সহ এক ঝাঁক নেতাদের হাত ধরে মঞ্চে দাঁড়াতে দেখা গিয়েছে।

এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই আক্রমণে তাঁর হাতিয়ার ছিল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্য। তিনি বলেছেন, “পাঁচ রাজ্যে কংগ্রেস জিতেছে, বিজেপি হেরেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলছেন না যে এটা রাহুল গান্ধীর কৃতিত্ব বা কংগ্রেসের সাফল্য।” তৃণমূল নেত্রীর রাহুল গান্ধীর নাম উহ্য রাখাকে আসলে সংকীর্ণতা বলে দাবি করেছেন অধীর। তিনি বলেছেন, “দিদি কী পারতেন একবারও বলতে যে এটা রাহুল গান্ধীর সাফল্য? কিন্তু তিনি বলেননি। রাহুল গান্ধীর নাম উল্লেখ না করে আসলে সংকীর্ণতার পরিচয় দিয়েছেন তৃণমূল নেত্রী।”

কংগ্রেস বা রাহুল গান্ধীর নামের উল্লেখ না করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য উদ্দেশ রয়েছে বলে দাবি করেছেন বহরমপুরের সাংসদ। তিনি জানিয়েছেন যে মমতা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। দিদিকে প্রধানমন্ত্রীর গদিতে বসানোর স্বপ্ন দেখছেন তাঁর চামচা কিছু নেংটি ইঁদুর। সেই কারণেই কংগ্রেসের সাফল্যকে তারা খাটো করে দেখছে বলে দাবি করেছেন রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী। এরপরেও তিনি ফের বলেন, “স্বপ্ন দেখে লাভ নেই। প্রধানমন্ত্রির চেয়ার রাহুল গান্ধীর জন্য ফিক্স হয়ে গিয়েছে।”

ওই দিনের সভায় অধীর চৌধুরীর উপস্থিতি নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। প্রথমে জানা গিয়েছিল যে প্রাক্তন প্রদেশ সভাপতি কলকাতার জনসভায় আসবেন না। কিন্তু মঞ্চ থেকে যখন তাঁর আসার কথা ঘোষণা করা হল, তখন কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

The post রাহুলের সাফল্যকে ছোট করে সংকীর্ণতার পরিচয় দিয়েছেন মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UIYl3F
via IFTTT

Comments