সাড়ে ১২ টা থেকে রথ মামলার শুনানি হাইকোর্টে
স্টাফ রিপোর্টার, কলকাতা: বিজেপির রথযাত্রার আপাতত কাটল জটিলতা। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে বিজেপির রথযাত্রার মামলার শুনানি।
শুক্রবার প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এজলাসে বসবেন না। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে বিজেপির পক্ষ থেকে মামলা দ্রুত শুনানির আর্জি জানানো হয়। সেই আর্জিই মঞ্জুর করা হয়েছে।
দ্বিতীয় হাফে এই মামলার শুনানি হবে। 
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বিজেপির রথযাত্রা বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’য় স্থগিতাদেশ দিয়েছে। নিরাপত্তা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আদলত এই বাড়তি সময় নির্ধারিত করেছে৷ শুক্রবারই কোচবিহার থেকে রথযাত্রা বের হওয়ার কথা ছিল৷ আদালতের রায়ে আপাতত তা হবে না৷
আইনজীবী মহলের যা ব্যাখ্যা, বিজেপি সরাসরি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারবে না৷ কারণ, ডিভিশন বেঞ্চের রায় না দেখে কোনও রায় দেবে না সুপ্রিম কোর্ট৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা তৈরি করতে হলে ডিভিশন বেঞ্চে যেতেই হতো বিজেপি-কে৷
আজ, শুক্রবার থেকেই শুরু হওয়ার কথা ছিল বিজেপির রথযাত্রার৷ কিন্তু যা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে এই রথযাত্রা কবে করা যেতে পারে তা নিয়ে বিজেপির-ই সন্দেহ রয়েছে৷
The post সাড়ে ১২ টা থেকে রথ মামলার শুনানি হাইকোর্টে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zPwOVb
via IFTTT
Comments
Post a Comment