গ্রাহকদের জন্যে সুখবর: ব্যাংকে যাওয়ার দিন শেষ
নয়াদিল্লি: ব্যাংক গ্রাহকদের জন্যে সুখবর। এখন থেকে হোয়াটস-অ্যাপের মাধ্যমে সেরে ফেলতে পারবেন সমস্ত ব্যাংকিং পরিষেবা। এমনটাই জানাচ্ছে কোটাক মাহিদ্রা ব্যাংক এবং সারাস্বত কো-অপারেটিভ ব্যাংক। কারণ এই দুই ব্যাংক তাদের গ্রাহকদের জন্যে হোয়াটস-অ্যাপ পরিষেবা এনেছে। যেখানে যে কোনও ব্যাংক সম্পর্কিত তথ্য জানতে পারবেন গ্রাহকরা। শুধু তাই নয়, গ্রাহকদের যে কোনও ধরণের প্রশ্নেরও উত্তর দেবে ব্যাংক।
কোটাক ব্যাংকের তরফে জানানো হয়েছে, কথায় কথায় আর ব্যাংকে আসার প্রয়োজন নেই গ্রাহকদের। আর সেজন্যে সোশ্যাল মিডিয়ার অন্যতম এই জনপ্রিয় এই অ্যাপটিকে কাজ লাগানো হচ্ছে। আর সেখানেই অ্যাকাউন্টের যে কোনও ধরনের প্রশ্নের উত্তর জানতে চাইলে তা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। শুধু তাই নয়, ক্রেডিট কিংবা ডেবিট কার্ড নিয়েও যে কোনও তথ্য সহজেই পেয়ে যাবেন একজন ব্যাংক গ্রাহক। ফলে আর ব্যাংকে আসার প্রয়োজন পড়বে না একজন গ্রাহককে।

সম্প্রতি ফেসবুকের জনপ্রিয় এই প্লাটফর্ম ‘WhatsApp for Business’ পরিষেবা নিয়ে এসেছে। আরফ সেটাই এখন কাজে লাগাতে চাইছে ব্যাংকগুলি। আর এর মধ্যে খুব দ্রুত সমস্ত নোটিফিকেশন পেতে পারেন গ্রাহকরা। যেমন টিকিট। অ্যাকাউন্ট স্টেটমেন্ট সহ একাধিক পরিষেবা সহজেই পাওয়া সম্ভব। আর সেটাকেই এখন কাজে লাগাতে চাইছে ব্যাংকগুলি।

সারাস্বত কো-অপারেটিভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, হোয়াটস অ্যাপের ‘WhatsApp for Business’-এর পরষেবা যুগান্তকারী বদল এনেছে ব্যাংকিং ক্ষেত্রে। এই ব্যাংক তাদের গ্রাহকদের প্রতি মুহূর্তের সমস্ত লাইভ আপডেট পাঠাবে খুব সহজেই। যার ফলে খুব সহজেই গ্রাহকদের কাছে পৌঁছানো সহজ হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকের সঙ্গে থাকা আধিকারিকরা।
The post গ্রাহকদের জন্যে সুখবর: ব্যাংকে যাওয়ার দিন শেষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2E9tWpi
via IFTTT
Comments
Post a Comment