কোহলিকে অসাধারণ অধিনায়ক বলছেন অজি স্পিড স্টার

মেলবোর্ন: অজিদের সঙ্গে কোহলির সম্পর্ক যতই ‘অম্লমধুর’ হোক না কেন পারথ টেস্টে ‘আগ্রাসন’ ইস্যুতে প্রাক্তন থেকে বর্তমান অজিদের পাশে পাচ্ছেন বিরাট৷ পারথে টিম পেইনের সঙ্গে কোহলির চেস্ট পাম্পের ঘটনা নিয়ে জোর চর্চা চলছে৷ কিংবদন্তিদের মধ্যে অ্যালান বর্ডার, ম্যাথু হেডেনরা ক্রিকেট মাঠে কোহলির আগ্রাসনে ভুল দেখছেন না৷ মেলবোর্ন টেস্টের বল গড়ানোর আগে এবার কোহলির পাশে দাঁড়ালেন অজি স্পিড স্টার মিচেল স্টার্ক৷

কোহলিকে ‘অসাধারণ অধিনায়ক’ বলে মন্তব্য করেছেন বিরাটের একসময়ের আইপিএল সতীর্থ৷ স্টার্ক এমন একটা সময়ে এই মন্তব্য করলেন যখন নেতা কোহলির আগ্রাসী মানসিকতা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে৷

আরও পড়ুন- উৎসবের আবহে অনুরাগীদের ‘সেরা সেলফি’ উপহার পান্ডিয়ার

অতীতে মিলিয়ন ডলার ক্রিকেট লিগ আইপিএলে বিরাট কোহলির নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলেছেন স্টার্ক৷ সেই অভিজ্ঞতা থেকে ধার করে বাঁ-হাতি তারকা পেসার বলেন, ‘অধিনায়ক কোহলির অধীনে খেলার অভিজ্ঞতা খুব ভালো৷ ভালো ক্রিকেটারের পাশাপাশি বিরাট অসাধারণ অধিনায়ক৷’

সিরিজের ফল এখন ১-১৷ মেলবোর্নে বক্সিং ডে টেস্টের ৪৮ ঘন্টা আগে কোহলিকে নিয়ে স্টার্কের এই মন্তব্য চাপের খেলা শুরু করে দিল বলেও  অনেকে মনে করছেন৷ লড়াইয়ে নামার আগে বিপক্ষকে সমীহ করা ও এক কদম এগিয়ে রাখার চাল দীর্ঘদিনের৷ কোচ-খেলোয়াড়রা হামেসাই করে থাকেন৷ এবার স্টার্কও কী কোহলিকে ‘অসাধারণ অধিনায়ক’ মন্তব্য করে মাঠের বাইরের চাপের খেলার বাড়িয়ে দিলেন? উত্তর খুঁজছে ক্রিকেট ভক্তরা৷

আরও পড়ুন- ‘ভূত’ তাড়িয়ে সমর্থকদের বড় দিনের গিফ্ট দিল মোহনবাগান

২০১৪-র আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অন্যতম প্রধান উইকেট টেকার ছিলেন স্টার্ক৷ শেষ মরশুমে ছিলেন কলকাতার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে৷ চোটের জন্য অবশ্য একটিও ম্যাচ খেলা হয়ে ওঠেনি স্টার্কের৷ দ্বাদশ আইপিএলের নিলাম শুরুর আগেই স্টার্ককে ছেড়ে দেয় কেকেআর৷ দ্বাদশ আইপিএলে বল হাতে ছুটে আসতে দেখা যাবে না অজি স্পিড স্টারকে৷

আরও পড়ুন- গাভাসকরদের পাল্টা দিলেন শাস্ত্রী

The post কোহলিকে অসাধারণ অধিনায়ক বলছেন অজি স্পিড স্টার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Cx5cWE
via IFTTT

Comments