কোরানে কি তাৎক্ষণিক তিন তালাকের উল্লেখ আছে? প্রশ্ন বিজেপি নেত্রীর

নয়াদিল্লি: তিন তালাক নিয়ে উত্তাল সংসদ৷ বিরোধীরা বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে সোচ্চার৷ তখন সংসদের বাইরে তিন তালাক বিলের স্বপক্ষে সওয়াল করলেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি৷ বিরোধীদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, পবিত্র কোরানের কোথাও কি তালাক-ই-বিদ্দত বা তাৎক্ষণিক তিন তালাকের উল্লেখ আছে? বিজেপি নেত্রীর আরও সংযোজন, এটা মহিলা বনাম পুরুষের লড়াই নয়৷ এর সঙ্গে মানবাধিকার লঙ্ঘন জড়িয়ে৷

অপরদিকে সংসদের ভিতরও তিন তালাক বিলের স্বপক্ষে জোরালো সওয়াল করেন আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ৷ জানান, মুসলিম মহিলাদের স্বার্থ সুরক্ষায় বিলটি আনে সরকার৷ এই বিলে এমন কোনও বিধান রাখা নেই যা তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানবে৷ মুসলিম মহিলারা যাতে ন্যায় ও সমানাধিকার পায় তা সুনিশ্চিত করতে এই বিল৷ সরকার অর্ডিন্যান্স আনতে বাধ্য হয়েছে কারণ এখনও তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার রীতি বন্ধ হয়নি৷ পরিসংখ্যান দিয়ে সরকারের তরফে জানানো হয়, সুপ্রিম কোটের রায়ের পরেও বিভিন্ন মিডিয়া মারফত ৪৩০টি তিন তালাকের ঘটনা ঘটেছে৷ এর মধ্যে ২০১টি হয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর৷

এখানেই থেমে থাকেননি আইনমন্ত্রী৷ আইনমন্ত্রী জানান, ২০টি মুসলিম অধ্যুষিত দেশে তিন তালাক বন্ধ৷ তাহলে ধর্মনিরপেক্ষ দেশ ভারতে কেন এই প্রথা বন্ধ করা হবে না৷ বিরোধী দলগুলিকে রাজনীতি না করার আবেদন জানান৷

২৭ ডিসেম্বর তিন তালাক বিল নিয়ে বিতর্কে অংশ নিতে রাজি হয় কংগ্রেস৷ সেই মতো বিজেপি ও কংগ্রেস দুই দলই হুইপ জারি করে সব সাংসদকে লোকসভায় হাজির হতে বলে৷ আগামী বছর লোকসভা ভোট৷ তার আগে এটাই শেষ অধিবেশন৷ শীতকালীন অধিবেশনে তিন তালাক বিল পাশ করাতে মরিয়া সরকার৷

The post কোরানে কি তাৎক্ষণিক তিন তালাকের উল্লেখ আছে? প্রশ্ন বিজেপি নেত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VdUifB
via IFTTT

Comments