বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী বলছে, খারাপ সময় আসছে পুতিনের,
মস্কো: ধ্বংস হয়ে যাবে ‘টুইন টাওয়ার’, এই ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন বুলগেরিয়ার বাবা ভাঙা। ব্রেক্সিটের কথাও বলেছিলেন আগেই। ২২ বছর আগে তাঁর মৃত্যু হলেও আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হয়। ২০১৯-এর জন্যও কিছু বলে গিয়েছিলেন তিনি।
দক্ষিণ-পূর্ব ইউরোপের ওই ব্যক্তিকে বলা হয় ‘নস্ত্রাদামুস অফ বালকান।’ আইএসের উত্থানের কথাও তিনি আগেই বলেছিলেন। তাঁর বেশ কিছু ভবিষ্যদ্বাণী রয়েছে রাজনীতি-কেন্দ্রিক। তিনিই বলে গিয়েছিলেন ২০১৯-এ নাকি হুমকির মুখে পড়বেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দেশের মধ্যে পুতিনকে খুনের চেষ্টা হবে বলে দাবি করেচিলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেও পুতিনকে হত্যার ছক বানচাল করেছে গোয়েন্দারা।
তৃতীয় বিশ্বযুদ্ধের কথাও বলেছিলেন বাবা ভাঙা। তাঁর দাবি ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ হলে রাশিয়া আরও বেশি ক্ষমতাশালী হবে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, এবছরের প্রথমে রাশিয়ার একটি সংবাদমাধ্যম দাবি করে, বাবা ভাঙার কথা অনুযায়ী হয়ত সত্যিই এগিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ।
তিনি আরও বলেছিলেন যে আমেরিকার ৪৪ তম প্রেসিডেন্টই হবে সেখানকার শেষ শাসক। একইসঙ্গে ভয়ঙ্কর সুনামির কথাও বলেছিলেন তিনি। আর বছর শেষে ইন্দোনেশিয়ার ভয়ঙ্কর সুনামিও সেই ইঙ্গিত দিয়ে গেল।
The post বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী বলছে, খারাপ সময় আসছে পুতিনের, appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2EVjpz8
via IFTTT
Comments
Post a Comment