ভোটের আগে ফের ধাক্কা, ইস্তফা দিচ্ছেন মোদীর মন্ত্রী
নয়াদিল্লি: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা মোদী সরকারের। ইস্তফা দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা। সিট শেয়ারিং নিয়ে সমস্যার জেরেই এনডিএ ছাড়লেন তিনি।
রাষ্ট্রীয় লোক শক্তি পার্টি (RLSP)-র প্রধান উপেন্দ্র কুশওয়াহা সোমবার জোট ছাড়ার কথা ঘোষণা করেন।। এদিন বিকেলেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করবেন তিনি। এদিন সন্ধেয় এনদিএ-র সব শরিক দলের বৈঠক রয়েছে। সেখানেও থাকবেন না কুশওয়াহা।
বিহারে বিজেপি ও জেডিইউ-এর আসন সমঝোতা হয়েছে। দুই দলই ১৭টি আসনে লড়বে বলে জানিয়েছে। বিহারে মোট লোকসভা আসন ৪০টা। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা এই আসন সমঝোতার বিষয়টা থেকেই ক্ষুব্ধ হয়ে আছেন।
আগে থেকেই মন্ত্রীর অভিযোগ ছিল, আগামী লোকসভা নির্বাচনের জন্য তাঁর দলকে কোনও সম্মানজনক আসনের টিকিট দেয়নি বিজেপি। তবে সম্মানজনক আসনের টিকিটের জন্য প্রধানমন্ত্রী ছাড়া আর কারও সঙ্গে তিনি কথা বলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন রাষ্ট্রমন্ত্রী। কারণ, সম্প্রতি এনিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ্-র সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছিল তাঁর।
আসন সমঝোতা নিয়ে নীতীশের মন্তব্যে তিনি অপমানিত বোধ করেন। এমনকি উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদী নীতীশকেই সমর্থন করায় প্রচণ্ড ক্ষুব্ধ হন উপেন্দ্র কুশওয়াহা।
আরও পড়ুন: ভোটের আগে বড় ধাক্কা, দল ছাড়লেন মোদীর সাংসদ
রাষ্ট্রীয় লোক সমতা পার্টির তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই বিজেপির মনোভাবে অসন্তুষ্ট ছিলেন কুশওয়াহা। যেমন রামমন্দির নিয়ে মাতামাতিতে সায় নেই তাঁর। নোটবন্দী এবং দুর্নীতি প্রসঙ্গেও মোদী সরকারের মানসিকতার সঙ্গে নিজেদের মেলাতে পারছেন না কুশওয়াহা। এই পরিস্থিতিতে মোদী সরকারে থাকার যৌক্তিকতা দেখছেন না তিনি। তাই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত।
আরও পড়ুন: মোদী-শাহ জুটিকে চাপে ফেলে দলত্যাগ রাজ্যের বিজেপি সাংসদের
The post ভোটের আগে ফের ধাক্কা, ইস্তফা দিচ্ছেন মোদীর মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2rsZVcb
via IFTTT
Comments
Post a Comment